Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বীরেন্দ্র সেওয়াগ একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরেছেন যা ভারতের জন্য মোটেও সুখকর নয় (India)।
চেজ মাস্টার কোহলিকে নিয়ে কী বললেন সেওয়াগ? (India)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮৭ রান তোলে। মাত্র ১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। এই ম্যাচে বড় হার সেমি ফাইনালের পথে বড় সমস্যা তৈরি করতে পারে। বড় রান চেজ করে জেতার কথা এলে যার নাম সবার আগে মাথায় আসে তিনি ভারতের কেন ক্রিকেটবিশ্বের সেরা চেজ মাস্টার। সেই বিরাটের তুলনাই এবার টানলেন ভারতের আরেক প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ (India)।
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর মতে, বিশ্বকাপে ১৬০-এর বেশি রান তাড়া করে ভারত কখনও ম্যাচ জেতেনি, যদি না বিরাট কোহলি বড় রান করেন। তবে সেটা ভারতের জন্য মোটেও সুখের ছবি নয়।

সেওয়াগের দাবি, ‘ভারত ১৬০ রান তাড়া করে জিতেছে শুধুমাত্র যখন বিরাট কোহলি রান করেছেন। নইলে বিশ্বকাপে ১৬০-এর বেশি রান তাড়া করে ভারত কখনও জেতেনি। বেশির ভাগ সময়ই কোহলি অপরাজিত থেকেছেন। ৮০, ৬০ বা ৫০— যাই হোক, তিনিই ম্যাচ শেষ করতেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোন ব্যাটার ম্যাচ শেষ করল? এই বিশ্বকাপে কোন ব্যাটার ম্যাচ শেষ করেছে? অনেক খেলোয়াড়েরই বিরাট কোহলি হওয়ার সুযোগ ছিল।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও স্বাভাবিকভাবে ছন্দে ছিলেন না বলেই মনে করেন ভারতের এই প্রাক্তন তারকা। বীরু বলেছেন, ‘সূর্যকুমার যাদব এমন ভাবে খেলেননি যেমন তিনি খেলেন। মনে হচ্ছিল ও চাপের মধ্যে খেলছে। যদি আপনি ডিফেন্ড করে খেলেন, তা হলে জেতা কঠিন। ভারতকে নির্ভীক ক্রিকেট খেলতে হবে।’
আরও পড়ুন: Sensitive Booth: রাজ্যে প্রায় ৪১ হাজার ৪০০ বুথ সংবেদনশীল, অতি স্পর্শকাতর ৬ হাজার ৮০০ বুথ
সেওয়াগ স্পষ্ট বলে দেন, ‘তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া সবার সুযোগ ছিল। কাউকে না কাউকে বিরাট কোহলি হতে হবে। কাউকে না কাউকে ম্যাচ শেষ করতে হবে। বিরাট কোহলি কী ভাবে ম্যাচ শেষ করতেন, তা শিখতে হবে। স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ, মানছি। কিন্তু রান তাড়া করার সময় স্কোরবোর্ড দেখে পরিকল্পনা করা যায়। তখন স্ট্রাইক রেট এত গুরুত্বপূর্ণ নয়। তাই খেলোয়াড়দের দায়িত্ব নিতে হবে।’ তবে এরপরেও প্রশ্ন থেকে যায় বিরাট কোহলি কি আদেও আর কেউ হতে পারবেন? এর উত্তর সময়ই বলবে (India)।


