Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কবে কার বিরুদ্ধে নামছে সূর্যকুমার যাদবরা জেনে নিন (India)।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারত (India)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ১০ দিন বাকি। তার আগে শেষ মহড়া হিসেবে ভারত খেলছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে ভারত প্রথম তিন ম্যাচেই সিরিজ জিতে নিয়েছে। তবে বিশ্বকাপের চূড়ান্ত একাদশ এখনও ঠিক করতে পারেনি ভারত। প্রতিটা ম্যাচেই টিম কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন দলের হেড কোচ গম্ভীর। এর মধ্যেই বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের সূচি জানিয়ে দেওয়া হলো আইসিসি-র তরফে। একটি ম্যাচে অংশ নেবে গম্ভীর বাহিনী, তবে এই সূচিতে রয়েছে ভারতীয় ‘A’ দলও (India)।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ৩১ জানুয়ারি আর তার ৫ দিন পরেই প্রস্তুতি ম্যাচে নামবে ভারতীয় দল। অর্থাৎ ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রস্তুতি পর্ব। ৪ ফেব্রুয়ারি নভি মুম্বইতে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে এই একটি মাত্র ম্যাচ খেলবে ওয়ার্ম-আপ ম্যাচ হিসেবে। আশা করা কাছে এই ম্যাচেই ভারত চূড়ান্ত একাদশ ঠিক করে ফেলবে।

আরও পড়ুন: Vijay Rashmika Wedding: বিয়ে সারলেন বিজয়-রশ্মিকা! নেটপাড়ায় ভাইরাল ছবি!
তবে সূচিতে রয়েছে চমক। বিশ্বকাপ না খেললেও প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ভারতীয় ‘A’ দল। বিশ্বকাপে অন্য যে দলগুলি খেলবে তাদের প্রস্তুতিতে সাহায্য করবে তারা। এই দল বেছে নেবে BCCI। আইসিসি-র প্রকাশিত সূচি অনুযায়ী, দু’টি ম্যাচে অংশ নেবে তারা। ২ ফেব্রুয়ারি USA-র বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় ‘A’ দল। এর পরে বিশ্বকাপ শুরুর আগে র দিন ফের মাঠে নামবে তারা। ৬ ফেব্রুয়ারি নামিবিয়া প্রস্তুতি ম্যাচে নামবে ভারতীয় ‘A’ দলের বিরুদ্ধে।
ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। ভারতীয় ‘A’ দলের ম্যাচগুলি শুরু হবে বিকেল ৫টা থেকে। সব ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিওহটস্টারে (India)।


