Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে নাও থাকতে পারেন তিলক বর্মা। নজর থাকে সূর্যকুমারের দিকেও (India)।
বিশ্বকাপের আগে নজর সূর্যর উপর (India)
টেস্টের পর নিউ জিল্যান্ডের কাছে হারতে হয়েছে ওয়ানডে সিরিজে। এই প্রথম ঘরের মাঠে ভারতকে হারতে হয়েছে নিউ জিল্যান্ডের কাছে। টি-টোয়েন্টি সিরিজ ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই নাহলে হারের হ্যাটট্রিক হজম করতে হবে টিম ইন্ডিয়াকে। বুধবার থেকে নাগপুরে শুরু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরে নেওয়ার এটাই শেষ সিরিজ (India)।
ভারতীয় দলের বেশ কিছু সমস্যা বারবার ধরা পড়েছে বিগত বেশ কয়েকটা সিরিজে। যার মধ্যে অন্যতম মিডিল অর্ডারের ব্যর্থতা। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে চাইবে ভারতীয় শিবির। আগের দিন সাংবাদিক বৈঠকে অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দেন দলে ফিরবেন ঈশান কিষাণ। তিনি ব্যাট করবেন তিন নম্বরে। তিলক বর্মার জায়গায় তিনি ফিরেছেন দলে। শ্রেয়স আইয়ার স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে নেই আর সেই কারণেই খেলানো হবে ঈশান কিষাণকে। তবে দীর্ঘদিন ব্যাটে রান পাচ্ছেন না সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে তাঁর দিকে নজর থাকবে। স্কাই হাই প্রত্যাশা রয়েছে ভারতের অধিনায়কের থেকে।

আরও পড়ুন: Suvendu Adhikari : চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলা, CRPF-রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
ওপেনিংয়ে কোনও বদল আনা হবে না। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন শুরু করবেন ভারতের হয়ে। অভিষেকের বিধ্বংসী ব্যাটিং ম্যাচের ভিত তৈরি করে দিতে পারে। চার নম্বরে নামা সূর্যকুমার চাইবেন এই ম্যাচে রানে ফিরতে। হার্দিক এবং বুমরা দলে ফেরায় পার্থক্য গড়ে দিতে পারে। ব্যাটে এবং বলে হার্দিক ভারতের বড় ভরসার জায়গা। স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী এগিয়ে থাকবেন কুলদীপ যাদবের থেকে। ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে অক্ষর প্যাটেল ও রিঙ্কু সিংয়ের উপর। তবে প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম হর্ষিত রানার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে লড়াই করলেও শেষ রক্ষা হয়নি ভারতের। এখন দেখার ব্যর্থতাকে পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে পারে কিনা ভারতীয় শিবির (India)।
ভারতের সম্ভাব্য একাদশ
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং।


