Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এপ্রিল মাসের প্রথম দিনেই ঘুরে দাঁড়াল দুই বেঞ্চমার্ক ইনডেক্স (India Stock Market)।
পতনের রেশ কাটিয়ে ঘুরে দাঁড়াল স্টক মার্কেট (India Stock Market)
মার্চ মাসে টানা পতনের মুখ দেখেছে শেয়ার মার্কেট। সেই আশঙ্কা দিনদিন বাড়ছিল কিন্তু এপ্রিল মাসের প্রথম দিনেই শেয়ার মার্কেটের ছবি উল্টে গেল। ১ এপ্রিলের দিন বিপুল বৃদ্ধির মুখ দেখলো শেয়ার বাজার। পতনের রেশ কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে দালাল স্ট্রিট। দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধি হয়েছে আড়াই শতাংশের বেশি প্রায়। এর জেরে বিএসই লিস্টেট সংস্থাগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা (India Stock Market)।
বুধবার সকাল ১০টা নাগাদ সেনসেক্স বেড়েছে ১৯২৬ পয়েন্ট বা ২.৬৭ শতাংশ। এই বৃদ্ধির পরে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৭৩ হাজার ৮৭৩ পয়েন্টে। নিফটি৫০ বেড়েছে ৫৯৪ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ। এই বৃদ্ধির পর এই ইনডেক্স রয়েছে ২২ হাজার ৯২৫ পয়েন্টে।

দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি বৃদ্ধি হয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলির। নিফটি-তে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে প্রায় ৩ শতাংশের বেশি। এই দিন পজিটিভ রয়েছে সমস্ত সেক্টরাল ইনডেক্স। এর মধ্যে রয়েছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স বেড়েছে প্রায় ৬ শতাংশের কাছাকাছি। উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে হয়েছে ট্যুরিজম, ক্যাপিটাল মার্কেট, আইটি, অটো, পিএসইউ ব্যাঙ্কের মতো সেক্টরাল ইনডেক্সের।
আরও পড়ুন: Italy: ইতালির বিশ্বকাপ বিপর্যয়
বিশেষজ্ঞদের প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে এই বৃদ্ধির একাধিক কারণ। যার মধ্যে অন্যতম হলো মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে ইরানে মিলিটারি অ্যাটাক বন্ধের কথা জানানোর বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ফেব্রুয়ারি মাসে এর ফলে ব্যাপক ক্ষতি হয়েছে মার্কেটের আর ইঙ্গিতের পরেই আবার পজিটিভে ফিরেছে মার্কেট। শুধু ভারতের শেয়ার মার্কেট নয়, বিশ্বের অধিকাংশ মার্কেটেই পজিটিভ ভাইব ফিরেছে। শেষ ট্রেডিংয়ে বড় অঙ্কের বৃদ্ধি দেখেছে জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরও মার্কেট (India Stock Market)।


