Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জিম্বাবোয়ের বিরুদ্ধে রানে ফিরলেন অভিষেক শর্মা। ব্যাটসম্যানরা লেটার মার্কস নিয়ে পাস করার পর এখন পরীক্ষার মুখে বুমরারা। (India vs Zimbabwe)।
জিম্বাবোয়ের সামনে বড় টার্গেট (India vs Zimbabwe)
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হারতে হয়েছে ভারতকে। এর ফলে সূর্যকুমার, হার্দিকদের সেমি ফাইনালে ওঠার অঙ্ক বেশ কঠিন। এমন আবহে বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের চিপকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে নামে ভারত। এই ম্যাচে দলে জায়গা পান সঞ্জু এবং অক্ষর। টস জিতে জিম্বাবোয়ে বল করার সিদ্ধান্ত নেয়। (India vs Zimbabwe)।

প্রথমে ব্যাট করতে নেমে চালিয়ে শুরু করেন সঞ্জু স্যামসন। কিন্তু শুরুতে আশা জাগিয়েও এই ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সঞ্জু। ব্লেসিং মুজারাবানির বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ১৫ বলে ২৪ করে ড্রেসিং রুমে ফেরেন তিনি। তবে মাঠে থেকে লড়াই চালিয়ে যান অভিষেক শর্মা। তাঁর সঙ্গে সঙ্গ দিয়ে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন ঈশান কিষাণ। প্রথম পাওয়ার প্লে-তে ভারত এক উইকেটের বিনিময় ৮০ রান তোলে।
আরও পড়ুন: Rashmika Mandanna: ‘তুমিই আমার শক্তি’, সোশাল মিডিয়ায় ভালোবাসার বিস্ফোরণ
অবশেষে অফ ফর্ম কাটিয়ে ফর্মে ফেরেন ভারতের অন্যতম ভরসাযোগ্য ওপেনার অভিষেক শর্মা। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে রানের খরা কাটান তিনি। অন্যদিকে নিজের ছন্দে খেলতে থাকেন ঈশান কিষাণও। তবে ২৪ বলে ৩৮ করে সিকান্দার রাজার বলে ফিরতে হয় তাঁকে। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও একটি ছয়। বড় রানের ইনিংস না খেললেও তাঁর রান গুতুত্বপূর্ণ। অন্যদিকে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন অভিষেক শর্মা। তাঁর ইনিংসে রয়েছে সম-সংখ্যক চার ও ছয় (India vs Zimbabwe)।

নামার পর থেকেই চালিয়ে খেলতে শুরু করেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তিনি ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ক্যামিও খেলে ফিরলেন। তিনটি চার ও দুটো ছক্কা রয়েছে তাঁর ইনিংসে। সূর্যকুমার আউট হওয়ার পর লড়াই চালিয়ে যান হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা। ২৩ বলে হাফ সেঞ্চুরি করে ব্যাট হাতে ঝড় তুললেন হার্দিক। অন্যদিকে বিধ্বংসী ব্যাটিং করেন তিলক। ১৬ বলে ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। হার্দিক-তিলকের জুটিতে ভর করে ভারত ২০ ওভার শেষে করে ২৫৬ রান। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান ভারতের। এখন পরীক্ষা ভারতীয় বোলারদের (India vs Zimbabwe)।


