Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল ১৬-এর নতুন সিজন (Indian Idol 16)। প্রতি বছরই এই শো-তে দেখা যায় দেশজুড়ে নানা প্রান্তের প্রতিভাবান গায়ক-গায়িকাদের। এবারের অডিশন পর্বে চমক হয়ে হাজির হয়েছেন বাংলার মেয়ে বনশ্রী বিশ্বাস। যাঁকে দর্শক আগেই চিনেছেন সারেগামাপা বাংলার মঞ্চ থেকে। রায়গঞ্জের মেয়ে বনশ্রী আবারও শিরোনামে। গত সিজনে ‘সারেগামাপা বাংলা’ (Sa Re Ga Ma Pa) মঞ্চে তাঁর গায়কি দর্শক ও বিচারক—দু’জনের মনই কেড়েছিল। তবে ফাইনালে পৌঁছাতে পারেননি তিনি। তবুও থেমে থাকেননি বনশ্রী। নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়েছেন ‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol) -এর মঞ্চে।
রাজবংশী ঐতিহ্যের ছোঁয়া (Indian Idol 16)
বনশ্রীকে দেখা গেল ঐতিহ্যবাহী রাজবংশী পোশাক পাটানি পরে। হাতে দোতারা। তাঁর উপস্থিতিতেই যেন মঞ্চে এক আলাদা আবহ তৈরি হয়। রাজবংশী সংস্কৃতির সুর ও গানের রেশ ছড়িয়ে পড়ে দর্শকদের মনে। তাঁর গানের মূর্ছনায় মুগ্ধ সবাই। বনশ্রীও পরিবেশন করলেন ‘ডাকাতিয়া বাঁশি’ এবং ‘দিল কা ভ্রমর’ একসঙ্গে। লোকসঙ্গীতের সঙ্গে আধুনিকতার এই সুন্দর মেলবন্ধনে সবাই মুগ্ধ।
মিশ্র প্রতিক্রিয়া (Indian Idol 16)
বনশ্রীর পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। তাঁর ভক্তরা বলছেন, বনশ্রীর গলায় আছে অন্যরকম জাদু। আবার কেউ কেউ দাবি করছেন, “বড্ড সুরে গেয়েছে।” অর্থাৎ, কেউ কেউ মনে করছেন তাঁর গান অতিরিক্ত নিখুঁত, যার ফলে লোকগানের সহজ সরল আবেগ কিছুটা ঢাকা পড়েছে। তবে সমালোচনার মধ্যেও বনশ্রীর মাটির গান শুনে খুশি সকলেই ।
মায়ের হাতেই প্রথম তালিম (Indian Idol 16)
বনশ্রী গানের পরিবার আবহেই বড় হয়েছে। তাঁর মা পুতুল চন্দ বিশ্বাস ও বাবা বিশ্বজিৎ বিশ্বাস ,দুজনেই শিক্ষক। মায়ের হাত ধরেই বনশ্রীর সংগীতযাত্রার শুরু। একের পর এক মঞ্চে গান গেয়েছেন, তারপর টেলিভিশনের পর্দা ,এইভাবে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন তিনি।
আরও পড়ুন: Malaika Arora: মালাইকার পাশে ফিকে রশ্মিকা, ‘পয়জন’ এর এফেক্ট!
বিচারকদের মন জয় (Indian Idol 16)
ইন্ডিয়ান আইডলের অডিশন রাউন্ডেই বনশ্রী মুগ্ধ করেছেন তিন বিচারক শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), বিশাল দাদলানি (Vishal Dadlani), এবং বাদশা-কে (Badshah)। শ্রেয়া ঘোষাল তাঁর প্রশংসায় পঞ্চমুখ। সারেগামাপা থেকে ইন্ডিয়ান আইডল ,বনশ্রীর এই যাত্রা প্রমাণ করে, প্রতিভা ও অধ্যবসায় থাকলে মঞ্চের সীমা থাকে না। মাটির গানে মিশে থাকা হৃদয়ের সুরই তাঁকে পৌঁছে দিচ্ছে নতুন উচ্চতায়।

সারেগামাপা-র সময় বনশ্রীর অঙ্কভীতি নিয়ে অনেক মজার গল্প হয়েছিল। এবারও দর্শকদের মধ্যে সেই কৌতূহল রয়ে গিয়েছে , ইন্ডিয়ান আইডলের সেটে কি আবার দেখা যাবে বনশ্রীর সেই দুষ্টুমি? তার উত্তর সময়ই দেবে।
তবে আপাতত সবাই বলছে একটাই কথা – বাংলার মাটি থেকে উঠে এসে জাতীয় স্তরে নিজের লোকসংস্কৃতি ও সুরের জাদু দিয়ে নতুন ইতিহাস গড়ছেন বনশ্রী বিশ্বাস। তাঁর এই যাত্রা এখন কেবল শুরু, সামনে পথ আরও দীর্ঘ।



