Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় চলন্ত বাসে স্বদেশীয়র ছুরি হামলায় ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তার মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে (Indian-Origin Entrepreneur)। আর, খুন করার কারণও চমকে দেওয়ার মতো।কারণ, যাকে খুন করা হয়েছে তাঁকে দেখতে একেবারে অভিযুক্তের কাকার মতোই। ঘটনাটি ঘটেছে টেক্সাসের অস্টিনে। মৃতের নাম অক্ষয় গুপ্তা। পুলিশ সূত্রে খবর, কোনও কারণ ছাড়াই ভারতীয় বংশোদ্ভূতের উপর হামলা চালায় বাসের পিছনে বসে থাকা দীপক কান্ডেল(৩১)। সেই সময় বাসে ১২ জন যাত্রী ছিলেন।
ঘটনার বিবরণ (Indian-Origin Entrepreneur)
ঘটনাটি ঘটেছে গত ১৪ মে। ওই দিন সন্ধ্যায় বাসে ছুরিকাঘাতে খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও মেডিক্যাল পরিষেবা(Indian-Origin Entrepreneur)। তারা ৩০ বছর বয়সী অক্ষয় গুপ্তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান।পুলিশ জানিয়েছে, তারা সেখানে গিয়ে ছুরিকাহত অবস্থায় অক্ষয়কে দেখতে পায়। তাঁর চোখে মুখে তখন আতঙ্কের ছাপ ছিল।পুলিশ সূত্রে খবর, চলন্ত বাসে কান্ডেল কোনও কারণ ছাড়াই অক্ষয় গুপ্তার ঘাড়ে ছুরিকাঘাত করে। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে অক্ষয়কে মৃত বলে ঘোষণা করেন। বাসের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ কান্ডেলকে শনাক্ত করে। তাতে দেখা গিয়েছে যে বাস থামার পর, কান্ডেল শান্তভাবে অন্যান্য যাত্রীদের সঙ্গে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করছে। ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কান্ডেলকে আটক করে।
খুনের কথা স্বীকার (Indian-Origin Entrepreneur)
অক্ষয় গুপ্তাকে হত্যার কারণ হিসাবে বড় অদ্ভুত কারণ দেখিয়েছে অভিযুক্ত কান্ডেল(Indian-Origin Entrepreneur)। পুলিশকে অভিযুক্ত জানিয়েছে, অক্ষয়কে দেখতে তার কাকার মতো ছিল। তাই সে ক্রোধ সংবরণ করতে না পেরে ছুরি চালিয়ে দেয়।ইতিমধ্যে কান্ডেলের বিরুদ্ধে ট্র্যাভিস কাউন্টি জেলে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি অনুসারে হত্যার অভিযোগ আনা হয়েছে। এর আগেও কান্ডেলকে একাধিকবার নানা অপকর্মের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে বারবারই সে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন- Operation Sindoor Diplomacy: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত, কেন ৩৩ দেশে কূটনৈতিক অভিযান?
পুলিশের ব্যাখ্যা (Indian-Origin Entrepreneur)
তদন্তে পুলিশ জানতে পারে, বাসে অক্ষয়ের পাশেই বসেছিলেন দীপক(Indian-Origin Entrepreneur)। কোনও রকম প্ররোচনা ছাড়াই তিনি অক্ষয়ের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন। তারপরেও বাসে খুবই স্বাভাবিকভাবে বসেছিলেন দীপক।পুলিশ ওই যুবককে খুঁজে বার করে।
আরও পড়ুন- School Bus Attack: ‘বিশ্বকে বোকা বানানোর চেষ্টা!’ পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
অক্ষয় গুপ্তার পরিচয় (Indian-Origin Entrepreneur)
জানা গেছে, মৃত অক্ষয় গুপ্তা হেলথ-টেক স্টার্টআপ জগতের একজন উদ্যোক্তা ছিলেন(Indian-Origin Entrepreneur)। তিনি অস্টিনে ফুটবিট-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। এই ফুটবিট প্রবীন নাগরিকদের মবিলিটি এবং ভারসাম্য উন্নত করতে সহায়তা করার জন্য নিবেদিত একটি সংস্থা। তিনি ২০২৪ সালে এএসজি রিসার্চ এলএলসি নামে একটি সংস্থারও সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি পেন স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গেও দেখা করেছিলেন।


