Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেয়ার মার্কেটের এই অবস্থা লগ্নিকারীদের মধ্যে চিন্তা বাড়িয়ে তুলছে (Indian Stock Market)। সুদিন কি ফিরবে দালাল স্ট্রিটে?
ট্র্যাকে ফিরবে স্টক মার্কেট? (Indian Stock Market)
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে পুড়ছে দালাল স্ট্রিট। জ্বালানির সঙ্কটের ফলে বিশ্বের সব স্টক মার্কেট লাল গ্রাফে শেষ করছে। ভারতের রোজকার এক ছবি। দুই বেঞ্চমার্ক সূচকের ক্রমাগত পতনের ফলে চিন্তার ভাঁজ দিনদিন গভীর হচ্ছে লগ্নিকারীদের কপালে। বড় পতনের ধাক্কা সামলে দুই সূচক উঠলেও তার গতি ঘরে রাখতে পারেনি। সোমবার সেনসেক্স পড়েছে ১৬৩৫ পয়েন্ট এবং নিফটি৫০ পড়েছে ৪৮৮। সেনসেক্স নেমেছে ৭২ হাজারের নীচে। নিফটি রয়েছে ২২৩৩০ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটি-তেও ব্যাপক পতন দেখা গিয়েছে। ১৯৯৯।২৫ পড়ে নেমে এসেছে ৫০২৭৫-এ (Indian Stock Market)।
ভারতীয় শেয়ার মার্কেটের এমন অবস্থা হওয়ায় মাথায় হাত লগ্নিকারীদের। এই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে স্টক মার্কেট তার কোনও সঠিক হদিশ নেই। একদিকে যাঁরা রিস্ক নিয়ে লগ্নি করেছেন একদিকে যেমন তাঁদের ক্ষতি হয়েছে তেমন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যাঁরা লগ্নি করেছেন তাঁদের পোর্টফোলিও লসে চলছে। এই অবস্থায় কি উঠতে পারবে শেয়ার মার্কেট? বিশেষজ্ঞদের একাংশ যদিও এই অন্ধকার আকাশে কিছুটা আশার আলো দেখিয়েছেন।

মার্কেট নিয়ে আশার আলো দেখানোর পিছনে টেকনিক্যাল যুক্তি দেখিয়েছেন বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, ‘২০১৬ থেকে অর্থাৎ গত ১০ বছরে মান্থলি চার্টে 9 EMA যদি লাগানো হয়। তাহলে দেখা যাবে, মান্থলি ক্যান্ডেলে এখনও পর্যন্ত গত ১০ বছরে মাত্র ৮ বার এই স্তরের নীচে নিফটি গিয়েছে। যতবারই গিয়েছে, ততবারই আরও বেশি রিকভারি দিয়েছে।’

তাঁদের মতে ‘২৩৩০০ পর্যন্ত ওঠার চান্স রয়েছে। আগামী মাস বা মাস দুয়েকের মধ্যে কিছু রিকভারি দেখার আশা করা যেতে পারে।’ তবে এই রিকভারি যদি না আসে তাহলে আরও অনেকটা নীচে পড়বে সূচক, এমন সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: BJP: বাগদায় সোমা ঠাকুর, চৌরঙ্গীতে সন্তোষ পাঠক-নতুন মুখে ভরসা বিজেপির
EMA কী?
এই টেকনিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে স্টকের গতিবিধি কিছুটা হলেও বোঝা যায় বা বোঝার চেষ্টা করা হয়। স্টকের সবচেয়ে নতুন ডেটা পয়েন্টের উপর গুরুত্ব দিয়ে তার মুভমেন্ট বোঝার চেষ্টা করেন বিশেষজ্ঞরা। স্টকের ট্রেন্ড, মোমেন্টাম এবং সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল বোঝার জন্য এটি অত্যন্ত জরুরি বলেই মনে করেন বিশ্লেষকরা (Indian Stock Market)।


