Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের অর্থনীতির মানচিত্রে নতুন (Indias Richest Cities 2025) ইতিহাস গড়ল তেলেঙ্গনা রাজ্যের রঙ্গারেড্ডি জেলা। সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, মাথাপিছু আয় বা জিডিপি-র নিরিখে রঙ্গারেড্ডি এখন দেশের সব জেলার মধ্যে শীর্ষস্থানে। প্রতি ব্যক্তির গড় আয় এখানে দাঁড়িয়েছে প্রায় ১১.৪৬ লক্ষ টাকা।
নতুন অর্থনৈতিক মুকুট (Indias Richest Cities 2025)
অর্থনীতিবিদদের মতে, তথ্যপ্রযুক্তি, বায়োটেকনোলজি, ওষুধ শিল্প (Indias Richest Cities 2025) এবং আধুনিক টেক পার্কগুলির বিকাশই রঙ্গারেড্ডিকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। হায়দরাবাদের লাগোয়া এই জেলা দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতের শিল্প ও প্রযুক্তির অন্যতম কেন্দ্র হিসেবে বিকশিত হচ্ছিল। উন্নত পরিকাঠামো, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানের সংযোগ ব্যবস্থা-সব মিলিয়ে আজ রঙ্গারেড্ডি ভারতের নতুন অর্থনৈতিক মুকুট।
এই জেলাকে এক ভিন্ন উচ্চতায়… (Indias Richest Cities 2025)
জেলার প্রশাসন জানিয়েছে, শুধু কর্পোরেট অফিস নয়, বিভিন্ন (Indias Richest Cities 2025) স্টার্টআপ সংস্থা ও বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানও এখানে দ্রুত সম্প্রসারণ করছে। তেলেঙ্গনা সরকারের ‘ইন্ডাস্ট্রিয়াল করিডর’ প্রকল্প এবং প্রযুক্তি পার্কগুলির প্রসার এই জেলাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে।
ভারতের আধুনিক আর্থিক শক্তির প্রতীক
দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানার গুরুগ্রাম-মাথাপিছু আয় প্রায় ৯.০৫ লক্ষ টাকা। দিল্লির লাগোয়া এই শহর এখন কর্পোরেট ভারতবর্ষের অন্যতম কেন্দ্র। তথ্যপ্রযুক্তি, ফাইনান্স, রিয়েল এস্টেট এবং বহুজাতিক কোম্পানির সদর দপ্তর-সবই এখানে গড়ে উঠেছে। ঝাঁ চকচকে অফিস টাওয়ার, উন্নত নগর পরিকল্পনা এবং বিলাসবহুল জীবনযাপন গুরুগ্রামকে ভারতের আধুনিক আর্থিক শক্তির প্রতীক বানিয়েছে।
প্রযুক্তিনির্ভর অর্থনীতির প্রাণকেন্দ্র
তৃতীয় স্থানে জায়গা পেয়েছে কর্ণাটকের বেঙ্গালুরু আরবান জেলা। দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতির প্রাণকেন্দ্র এই শহর। মাথাপিছু জিডিপি প্রায় ৮.৯৩ লক্ষ টাকা। তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত বিকাশ, উদ্ভাবন ও উদ্যোক্তাবৃত্তির জন্য ‘ইন্ডিয়া’s সিলিকন ভ্যালি’ এখন দেশের অন্যতম ধনী অঞ্চল।
আরও পড়ুন: Bangladesh Cricket: অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মুখ খুললেন জাহানারা আলম!
শীর্ষ দশের তালিকা
- শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর (নয়ডা)-যেখানে মাথাপিছু আয় ৮.৪৮ লক্ষ টাকা। শিল্প ও আবাসন প্রকল্পে পরিপূর্ণ এই শহর এখন উত্তর ভারতের অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠছে। এছাড়া রয়েছে হিমাচল প্রদেশের সোলান জেলা, যেখানে মাথাপিছু আয় ৮.১০ লক্ষ টাকা-প্রধানত ওষুধ ও প্যাকেজড ফুড শিল্পের কারণে।
- তালিকায় এরপরই এসেছে উত্তর ও দক্ষিণ গোয়া, যাদের গড় মাথাপিছু জিডিপি ৭.৬৩ লক্ষ টাকা। পর্যটন, খনিজ সম্পদ এবং সার্ভিস ইন্ডাস্ট্রির হাত ধরে গোয়ার অর্থনীতি দীর্ঘদিন ধরেই শক্তিশালী।
- উত্তর-পূর্বে সিকিমের গ্যাংটক, নামচি, মঙ্গান ও গ্যালশিং নিজেদের অবস্থান ধরে রেখেছে। এছাড়া দক্ষিণ ভারতের দক্ষিণা কন্নড় (মঙ্গালুরু), গুজরাটের আহমেদাবাদ, এবং মহারাষ্ট্রের মুম্বই-সবাই তালিকায় জায়গা পেয়েছে। তবে আশ্চর্যের বিষয়, বাণিজ্য নগরী মুম্বই এই তালিকায় নবম স্থানে, যেখানে মাথাপিছু আয় মাত্র ৬.৫৭ লক্ষ টাকা।


