Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিগো-র পরপর ফ্লাইট বাতিল, পরিষেবা বিপর্যয় এবং যাত্রী হয়রানির ফলে গোটা দেশের বিমান যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে (Special Trains)। ক্ষমা প্রার্থনা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সংস্থা। রবিবারেও বহু বিমান বাতিল হয়, কেন্দ্রীয় সরকারের কড়া হুঁশিয়ারির পরও সমস্যার বিশেষ পরিবর্তন হয়নি। এমন দুরাবস্থায় যাত্রীদের ত্রাতা হয়ে এগিয়ে এসেছে ভারতীয় রেলওয়ে, বাড়িয়েছে অসংখ্য ট্রেন, যুক্ত করেছে অতিরিক্ত কোচ ও চালু করেছে বিশেষ পরিষেবা।

বিমান বাতিলে নাজেহাল যাত্রী (Special Trains)
গত কয়েকদিন ধরে ইন্ডিগো-র টানা ফ্লাইট বাতিল দেশজুড়ে ভ্রমণকারীদের জন্য চরম অসুবিধার সৃষ্টি করেছে। জরুরি কাজে যাত্রা হোক বা পারিবারিক প্রয়োজনে, হাজারো মানুষ আটকে পড়েছেন বিমানবন্দরে। রিফান্ড ও রি-শিডিউল নিয়েও দেখা দিয়েছে দীর্ঘ জটিলতা। কেন্দ্রীয় অসন্তোষের পরও এখনও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি।

রেলের দ্রুত হস্তক্ষেপ (Special Trains)
পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করেই ভারতীয় রেলওয়ে দ্রুত সিদ্ধান্ত নেয় যাত্রীদের জন্য অতিরিক্ত পরিবহন সুবিধা চালুর। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, ৩৭টি ট্রেনে যুক্ত হয়েছে ১১৬টি অতিরিক্ত কোচ, আগামী তিন দিনে চালু হবে মোট ৮৯টি বিশেষ ট্রেন এর ফলে দেশে দূরপাল্লার যাত্রায় এক বড় স্বস্তি মিলবে বলেই আশা।
আরও পড়ুন: Humayun Kabir: হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

১৮টি ট্রেনে ক্ষমতা বৃদ্ধি (Special Trains)
দক্ষিণ রেলওয়ে জানায়, চাহিদা বৃদ্ধির কারণে ১৮টি ট্রেনে যুক্ত হয়েছে অতিরিক্ত চেয়ার কার ও স্লিপার কোচ, হাই-ডিমান্ড রুটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আয়োজন দক্ষিণ ভারতের যাত্রীদের জন্য বিশেষ স্বস্তিদায়ক। উত্তর রেলওয়ে (NR) জানিয়েছে, ৮টি ট্রেনে সংযোজন করা হয়েছে ৩টি অতিরিক্ত এসি ও চেয়ার কার কোচ দিল্লি-সংলগ্ন অঞ্চলে বিমান বাতিলের সবচেয়ে বেশি চাপ পড়ায় এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। পশ্চিম রেলওয়ে (WR) কয়েকটি অত্যন্ত ব্যস্ত রুটে বিশেষ ট্রেন সংখ্যা বৃদ্ধি করেছে। ৪টি ট্রেনে যুক্ত হয়েছে ৩টি থার্ড এসি ও ২টি সেকেন্ড এসি কোচ যেসব রুটে ইন্ডিগো বাতিলের প্রভাব বেশি, সেগুলিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। পূর্ব মধ্য রেলওয়ে (ECR) রাজেন্দ্র নগর–নয়াদিল্লি (১২৩০৯) ট্রেনে প্রাথমিকভাবে, ৫টি ট্রিপে সংযোজিত হয়েছে ২টি অতিরিক্ত এসি কোচ ফলত বিহার–দিল্লি রুটে যাত্রী বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।



