Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টানা তিনদিন অব্যাহত ইন্ডিগো-র উড়ান বিভ্রাট। ভারতের অন্যতম প্রধান বিমান সংস্থা ইন্ডিগো বর্তমানে এক ভয়াবহ উড়ান বিভ্রাটের মুখোমুখি (Indigo Flight)। চলতি সপ্তাহে টানা তিনদিন ধরে সংস্থার ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে। বিশেষ করে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু-সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরেই যাত্রীরা প্রবল সমস্যায় পড়েছেন।

২২৫টি ফ্লাইট বাতিল (Indigo Flight)
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইন্ডিগো-এর সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারের মধ্যে দিল্লি থেকে কলকাতা, মুম্বই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর সমস্ত ফ্লাইট চলবে না। মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫-এ।

২৬টি ফ্লাইট বাতিল (Indigo Flight)
কলকাতা বিমানবন্দর থেকেও ব্যাপক বিভ্রাট দেখা দিয়েছে। আজ বাতিল হয়েছে মোট ২৬টি ফ্লাইট, যার মধ্যে কলকাতামুখী উড়ান রয়েছে ৮টি এবং কলকাতা থেকে রওনা দেওয়া বিমান ১৮টি। এছাড়া ডিসেম্বরের ৩ থেকে ৫ তারিখের মধ্যে ৩২০টি ফ্লাইট নির্ধারিত সময়ের পরে ছেড়েছে, আর বাতিল হয়েছে ৯২টি ফ্লাইট।
আরও পড়ুন: Placement: চাকরির বাজারে বড় খবর: দেশের আইআইটিগুলিতে রেকর্ড নিয়োগ, প্রথম দিনেই ঝড়!
চেন্নাই বিমানবন্দরেও সমস্যা
চেন্নাই বিমানবন্দর থেকেও শুক্রবার সন্ধে ৬টা পর্যন্ত IndiGo-এর কোনও ফ্লাইট ওঠানামা করবে না বলে জানানো হয়েছে। দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরেও একই অবস্থা বিরাজ করছে। ইন্ডিগো-এর এই বিভ্রাটের মূল কারণ হিসেবে বলা হচ্ছে প্রযুক্তিগত সমস্যার সঙ্গে সঙ্গে কর্মীসংখ্যার অপ্রতুলতা। চলতি সপ্তাহে DGCA (Directorate General of Civil Aviation) নতুন নিয়ম জারি করেছে, যা কর্মীসংখ্যা এবং তাঁদের কাজের সময় নির্দিষ্ট করেছে। এই নিয়মের কারণে সংস্থার কাছে প্রয়োজনের তুলনায় কম কর্মী থাকায় নতুন নির্দেশিকা মানতে সমস্যা হচ্ছে।



