Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দুই দফায় প্রকাশ করা হতে পারে আসন্ন আইপিএল-এর সূচি (IPL 2026)।
দুই দফায় প্রকাশ আইপিএল-এর সূচি (IPL 2026)
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। তবে সেটা নিয়ে কোনও চূড়ান্ত দিন ঘোষণা করা না হলেও জানা গিয়েছে আইপিএল-এর সূচি তৈরি রয়েছে। কিন্তু এই মুহূর্তে সেটা প্রকাশ করা হবে না। এবার দুই দফায় ঘোষণা োর হতে পারে সূচি, এমনটাই জানা যাচ্ছে (IPL 2026)।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন আইপিএল-এর গভর্নিং বডির সদস্যরা। সেখানেই নাকি সূচি নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। তবে সেই রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী সূচি এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। আগামী ৬ বা ৭ প্রথম দফায় সূচি প্রকাশ করা হতে পারে। চলতি বছর পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই তিনটি রাজ্যেই ম্যাচ হয় আইপিএল-এর।
কলকাতা কেকেআরের ঘরের মাঠ। চিপক আবার চেন্নাইয়ের ঘরের মাঠ। পাশাপাশি অসমের গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কয়েকটি ঘরের ম্যাচ রয়েছে। সেই কারণেই সময় নিচ্ছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। জাতীয় নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে রয়েছেন তারা। একবার ভোটের দিন জানিয়ে দিলেই বাকি সূচি তৈরি হয়ে যাবে বলেই জানা যাচ্ছে। আইপিএল-এর ১০ দলকে সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Pakistan: ভারতের কাছে হারের পর পদত্যাগ শুরু পাক ক্রিকেটে
আগের খবর অনুযায়ী ২৬ মার্চ থেকে শুরু হবে এই মরশুমের আইপিএল। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই তারিখ পিছিয়েছে। ২৮ বা ২৯ মার্চ থেকে শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। প্রথম ম্যাচে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামীতেই হবে সেই প্রতিযোগিতা। তবে প্রথম ম্যাচে বিরাট কোহলিদের মুখোমুখি কারা সেটা এখনও জানান যায়নি (IPL 2026)।


