Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মিনি নিলামে বাজিমাত শাহরুখের। নাইটে গ্ৰিন-মুস্তাফিজুর-রবীন্দ্র-পাথিরানা-আকাশদীপ (IPL 2026 KKR Full Squad)। আইপিএল-এর ছোট নিলামে সব দলকে ছক্কা মেরে বাউন্ডারির বাইরে ফেলল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবারে মিনি নিলামে মোট ১৩ জন ক্রিকেটারকে কিনলো কেকেআর। তার মধ্যে ৬ জন বিদেশি। এদিন নিলামে মোট ৬৩ কোটি ৮৫ লক্ষ টাকা খরচ করল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এই মুহূর্তে নাইটরা ১২৪ কোটি ৫৫ লক্ষ টাকার দল করে বাজিমাত করলেন কিং খান।

গ্রিন-পাথিরানা-মুস্তাফিজে ভরসা নাইটদের (IPL 2026 KKR Full Squad)
নিলামে আইপিএল-এর ইতিহাসে সবথেকে বেশি ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে বিদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনেছে নাইটরা। এরপরই রয়েছেন নাইটদের নতুন পেসার মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার এই মিস্টিরিয়াস পেশারকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছে নাইটরা। এখানেই শেষ নয়, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকেও ৯ কোটি ২০ লক্ষ টাকায় চেন্নাইয়ের থেকে ছিনিয়ে নিয়েছে তারা।
রাচিন-ফিন-সেইফার্ট চমক (IPL 2026 KKR Full Squad)
প্রথমে অবিক্রিত থাকলেও, নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান তথা সিএসকের প্রাক্তন ব্যাটার রাচিন রবীন্দ্রকেও ২ কোটি টাকায় ঘরে তুলেছে নাইটরা। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেনকেও ২ কোটি টাকায় নিয়েছে কেকেআর। এছাড়াও, আর এক কিউয়ি উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্টকেও দলে নিয়েছে কেকেআর। তাঁকে ন্যূনতম ১.৫০ কোটি টাকায় নিয়েছে কলকাতা।

তেজস্বী দাহিয়ায় বড় বাজি নাইটদের (IPL 2026 KKR Full Squad)
নিলাম ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উইকেটরক্ষক-ব্যাটার তেজস্বী সিং দাহিয়াকে নিতে সব থেকে বেশি টাকা খরচ করেছে নাইটরা। ৩ কোটি টাকায় দিল্লির এই ক্রিকেটারকে কিনেছে তারা। ২৫ বছর বয়সী তেজস্বীর আইপিএল অভিষেক হবে নাইট জার্সিতেই। আগ্রাসী ব্যাটার তেজস্বী দিল্লি প্রিমিয়ার লিগে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছেন। প্রতিযোগিতায় ১৯০ স্ট্রাইক রেটে করেছেন ৩৩৯ রান। দিল্লির হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচে ৫৬.৫ গড়ে করেছেন ১১৩ রান। স্ট্রাইক রেট ১৭০। দিল্লির একটি ঘরোয়া ম্যাচে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর নজিরও রয়েছে তাঁর। তাই মঙ্গলবার এর নিলামে তেজস্বীকে নিতে ঝাঁপিয়েছিল চেন্নাই, মুম্বইও। শেষে বেস প্রাইসের থেকে ১০ গুন টাকা খরচ করে তাঁকে দলে তুলে নেয় কেকেআর।
বোলিং শক্তিশালী করল কেকেআর (IPL 2026 KKR Full Squad)
বাংলার পেসার আকাশদীপকেও এবার দেখা যাবে নাইটদের জার্সিতে। বেস প্রাইস ১ কোটি টাকায় তাঁকে নিয়েছে নাইটরা। উত্তরপ্রদেশের ২৫ বছরের জোরে বোলার কার্তিক ত্যাগীকে ন্যূনতম ৩০ লাখ টাকায় পেয়েছে শাহরুখের দল। গুজরাত টাইটান্স, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে ২০ ম্যাচ ১৫ উইকেট রয়েছে তাঁর। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ইডেনে দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ত্যাগী। মুম্বইয়ের ২৫ বছরের লেগ স্পিনার প্রশান্ত সোলাঙ্কিকে বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় নিয়েছে নাইটরা। মুস্তাক আলিতে ইডেনে তিন ম্যাচে ৩ উইকেট নিয়েছেন এই স্পিনার।
নাইটে পুরনো মুখের প্রত্যাবর্তন ও অলরাউন্ড শক্তি (IPL 2026 KKR Full Squad)
বেস প্রাইস ৭৫ লক্ষ টাকায় আবার কেকেআরে কামব্যাক করলেন রাহুল ত্রিপাঠি। ২০২০ ও ২০২১ আইপিএলে নাইটদের হয়ে ২৮টি ম্যাচ খেলেছিলেন ৩৪ বছরের এই ব্যাটার। এছাড়াও, ৩০ লক্ষ টাকা দিয়ে দিল্লির অলরাউন্ডার স্বার্থক রঞ্জন এবং হায়দরাবাদের অলরাউন্ডার দক্ষ কামরাকেও তুলে নিয়েছে কেকেআর। তাই বলাই যায় মঙ্গলবারের মিনি নিলামে সব ফ্রাঞ্চাইজিকে টেক্কা দিয়ে দল গুছিয়ে নিলেন শাহরুখ খান।
আরও পড়ুন: IPL 2026: তরুণ উইকেটকিপার ব্যাটার তেজস্বী সিং কলকাতায়, বাজিমাত আকিব দারের
এক নজরে কেকেআর দল
ক্যামেরন গ্ৰিন – ২৫.২০ কোটি
মাথিশা পাথিরানা – ১৮ কোটি
রিঙ্কু সিং – ১৩ কোটি
সুনীল নারিন – ১২ কোটি
বরুণ চক্রবর্তী – ১২ কোটি
মুস্তাফিজুর রহমান – ৯.২০ কোটি
রমনদীপ সিং – ৪ কোটি
হর্ষিত রানা – ৪ কোটি
তেজস্বী সিং দাহিয়া – ৩ কোটি
অঙ্গকৃষ রঘুবংশী – ৩ কোটি
রাচিন রবীন্দ্র – ২ কোটি
ফিন অ্যালেন – ২ কোটি
রভম্যান পাওয়েল – ১.৮০ কোটি
বৈভব অরোরা – ১.৮০ কোটি
টিম সেইফার্ট – ১.৫০ কোটি
অজিঙ্কা রাহানে – ১.৫০ কোটি
আকাশদীপ – ১ কোটি
উমরান মালিক – ৭৫ লক্ষ
মণীশ পাণ্ডে – ৭৫ লক্ষ
রাহুল ত্রিপাঠি – ৭৫ লক্ষ
অনুকূল রায় – ৪০ লক্ষ
কার্তিক ত্যাগী – ৩০ লক্ষ
প্রশান্ত সোলাঙ্কি – ৩০ লক্ষ
সার্থক রঞ্জন – ৩০ লক্ষ
দক্ষ কামরা – ৩০ লক্ষ



