Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা এবং দুই ম্যাচ করে খেলে খাতা খুলতে পারল না কলকাতা (IPL 2026)।
আইপিএল-এর বাকি দলের কী অবস্থা? (IPL 2026)
২০২৬ আইপিএল-এ প্রতিটা দলই নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। কোনও কোনও দল দুটি করে ম্যাচও খেলে নিয়ে যাদের মধ্যে রয়েছে কলকাতা এবং হায়দরাবাদ। আর কলকাতা খাতা খুলতে না পারলেও হায়দরাবাদ দ্বিতীয় ম্যাচ জিতে নিজেদের খাতা খুলেছে। আইপিএল-এর গোটা মরশুম ভাল খেলতে গেলে শুরুটা ভাল করতেই হয়। কিন্তু সেখানে কলকাতার পাশাপাশি ধাক্কা খেয়েছে আরও বেশ কয়েকটি দল (IPL 2026)।
ইডেনে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং হায়দরাবাদ। দুজনেই নিজেদের প্রথম ম্যাচ হেরে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল। হায়দরাবাদ সেই কাজটা দাপটের সঙ্গে করলেও কলকাতা হারিয়ে গেল হতাশার সমুদ্রে। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই হার। যার ফলে কলকাতার পয়েন্ট শূন্য। অন্যদিকে প্রথম ম্যাচ হায়দরাবাদ হেরেছিল ব্যাঙ্গালুরুর কাছে। সেই ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াল নিজেদের দ্বিতীয় ম্যাচে।

পয়েন্ট টেবিলে এই মুহূর্তে এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস, তাঁদের সংগ্রহে রয়েছে দুই পয়েন্ট। বেঙ্গালুরুও ২ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। এরপরে যথাক্রমে রয়েছে দিল্লি, মুম্বই, পাঞ্জাব এবং হায়দরাবাদ। প্রতিটা দলের সংগ্রহে রয়েছে দুই পয়েন্ট করে কিন্তু নেট রান রেটের বিচারে দলগুলির অবস্থান আলাদা।

আরও পড়ুন: Meat Ban Proposal: বিজেপি শাসিত রাজ্যে নয়া নিয়ম, হরিদ্বারে নিষিদ্ধ মাংস বিক্রি!
চলতি আইপিএল-এ ৪টি দল এমন রয়েছে যারা নিজেদের খাতাই খুলতে পারেনি। কেউ খেলেছে একটি ম্যাচ আবার কেউ দুটি। যার মধ্যে রয়েছে গুজরাট, লখনৌ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই। কেকেআর বাদে বাকি দলগুলি একটি করে ম্যাচ খেলেছে কিন্তু কলকাতা খেলেছে দুটি ম্যাচ এবং দুটিতেই হেরেছে। সেই কারণেই তারা রয়েছে নবম স্থানে (IPL 2026)।


