Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল তেহরানে ভারতীয় দূতাবাস(Iran India)। সর্বশেষ জারিতে দূতাবাস জানিয়েছে, ছাত্রছাত্রী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের (PIO) বাণিজ্যিক উড়ানসহ যেকোনও পরিবহণে দেশ ছাড়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।
আগের সতর্কতা ফের জারি (Iran India)
১৪ জানুয়ারি ২০২৬-এ জারি করা আগের সতর্কতাও ফের জারি হয়েছে। নাগরিকদের সতর্ক থাকার, বিক্ষোভ বা সমাবেশ এড়িয়ে চলার, স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখার এবং তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্রসহ সমস্ত ভ্রমণ ও ইমিগ্রেশন নথি হাতের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একাধিক হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি প্রকাশ
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একাধিক হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি প্রকাশ করা হয়েছে: +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯। ইমেল: cons.tehran@mea.gov.in। ইরানে থাকা ভারতীয়দের দূতাবাসে নাম নথিভুক্ত করারও অনুরোধ জানানো হয়েছে।
ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ (Iran India)
জানুয়ারিতে নিহতদের স্মরণে ৪০ দিনের কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার থেকে ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার তেহরানের পাঁচটি বিশ্ববিদ্যালয় ও মাশহাদের একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা প্রতিবাদে শামিল হন।
আরও পড়ুন: Rashmika Vijay: ‘দ্য ওয়েডিং অফ VIROSH’: উদয়পুরে পৌঁছলেন রশ্মিকা-বিজয়
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী দফার বৈঠক (Iran India)
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওমানের বিদেশমন্ত্রী বদর আল-বুসাইদি বৈঠকের কথা নিশ্চিত করেছেন। মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক বিমান ও সরঞ্জাম মোতায়েন বাড়িয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং থেকে জানা গেছে।



