Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় যুদ্ধের (Iran Israel Conflict) উত্তাপ এবার সরাসরি বিশ্ববাজারে আছড়ে পড়েছে। শেয়ার বাজারে ধস নামার পর এবার তেলের দামে বড় উল্লম্ফন দেখা গেল। ইরান–আমেরিকা সংঘাতের জেরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ Strait of Hormuz বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড়সড় বিঘ্ন তৈরি হয়েছে। ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রায় ৬ শতাংশ বেড়েছে।
ব্যারেল প্রতি বেড়েছে দাম (Iran Israel Conflict)
বিশ্ববাজারে বেঞ্চমার্ক Brent Crude-এর দাম (Iran Israel Conflict) ব্যারেল প্রতি ৮০ মার্কিন ডলার ছাড়িয়েছে। গত শুক্রবার যা ছিল প্রায় ৭২.৯ ডলার। অর্থাৎ মাত্র দু’দিনে প্রায় ১০ ডলার বৃদ্ধি। পেট্রোলিয়াম মন্ত্রকের হিসাব বলছে, ব্যারেল প্রতি ১০ ডলার বৃদ্ধি হলে ভারতের বার্ষিক আমদানি খরচ ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।

চাপ কমানোর ভাবনা (Iran Israel Conflict)
ভারতের মোট অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানিনির্ভর। তার মধ্যে উল্লেখযোগ্য অংশ আসে হরমুজ প্রণালী হয়ে। এলএনজি ও এলপিজি সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যদিও আপাতত পেট্রোল ও ডিজেলের খুচরো দামে পরিবর্তন হচ্ছে না বলে জানা গিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। প্রাথমিকভাবে আমদানি শুল্ক কমিয়ে সাধারণ মানুষের উপর চাপ কমানোর ভাবনা রয়েছে সরকারের।
আরও পড়ুন: Middle East Crisis: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ, নিরাপত্তা কমিটির বৈঠকের পর কোন সিদ্ধান্ত?
ভারতের হাতে বর্তমানে প্রায় ৭৪ দিনের তেল মজুত রয়েছে। তবে দীর্ঘদিন সরবরাহ ব্যাহত হলে বিকল্প উৎসের দিকে ঝুঁকতে হতে পারে। সূত্রের খবর, ইউএস, ভেনেজুয়েলা, ল্যাটিন আমেরিকা ও পশ্চিম আফ্রিকা থেকে তেল আমদানি বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।


