Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির (Iran On Strait of Hormuz) মধ্যে অবশেষে কিছুটা স্বস্তির খবর সামনে এসেছে। গ্লোব আই নিউজ সূত্রে দাবি করা হয়েছে, ইরান হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে-আমেরিকা, ইজরায়েল এবং তাদের মিত্র দেশগুলির জাহাজকে এখনও এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। বিশ্বের অন্যান্য দেশের জন্যই আপাতত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
তেলের সরবরাহ নিয়ে আশঙ্কা (Iran On Strait of Hormuz)
সম্প্রতি যুদ্ধ পরিস্থিতির জেরে ইরান হরমুজ (Iran On Strait of Hormuz) প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হয়। কারণ, এই প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। মধ্যপ্রাচ্যের তেল রফতানির বড় অংশই এই পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছায়। ফলে পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল।
ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র (Iran On Strait of Hormuz)
এই প্রেক্ষাপটে খার্গ দ্বীপের গুরুত্বও বিশেষভাবে সামনে আসে। হরমুজ প্রণালী থেকে প্রায় ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই দ্বীপটি ইরানের তেল রফতানির প্রধান কেন্দ্র। মূল ভূখণ্ড থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে হলেও কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ পাইপলাইনের মাধ্যমে প্রথমে এই দ্বীপে আনা হয়। পরে সেখান থেকেই জাহাজে তেল বোঝাই করে বিভিন্ন দেশে পাঠানো হয়।
আরও পড়ুন: Kuldeep Yadav Wedding: কুলদীপের বিয়েতে হাজির বাবা বাগেস্বর, আশীর্বাদের সঙ্গে দিলেন দামী উপহার!
আংশিকভাবে পথ খোলা
তাই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। তবে আংশিকভাবে পথটি খুলে দেওয়ার ঘোষণায় আপাতত স্বস্তির বার্তা মিলেছে। যদিও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এখনও সময় লাগতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।


