Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে কূটনৈতিক উদ্যোগে বড় ধাক্কা। পাকিস্তানের প্রস্তাবিত ‘অস্থায়ী যুদ্ধবিরতি’র বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করেছে ইরান(Iran Pak)। রয়টার্সকে এক শীর্ষ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তেহরান শুধুমাত্র সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে এমন গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ খুলতে রাজি নয়। তাদের মতে, ওয়াশিংটন এখনও স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়।
সতর্ক অবস্থান ইরানের (Iran Pak)
ইরান নিশ্চিত করেছে যে পাকিস্তানের পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব তারা পেয়েছে এবং তা খতিয়ে দেখছে। তবে কোনও ধরনের চাপ বা নির্দিষ্ট সময়সীমা মেনে সিদ্ধান্ত নিতে তারা রাজি নয়। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে ভারতের ইরানি রাষ্ট্রদূত ড.মহম্মদ ফাথালি বলেন, “যুদ্ধ–বিরতি–আলোচনা–আবার যুদ্ধ এই ত্রুটিপূর্ণ চক্রের নেতিবাচক অভিজ্ঞতা আমাদের রয়েছে।” তাই এবার তারা অত্যন্ত সতর্ক অবস্থান নিচ্ছে।
তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং শান্তিচুক্তি
মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি দ্বিস্তরের পরিকল্পনা সামনে এসেছে বলে জানা গেছে। এতে প্রথমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং পরে একটি বিস্তৃত শান্তি চুক্তির প্রস্তাব রয়েছে। পাকিস্তান এই কাঠামো তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাঠিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে একটি সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত হবে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। এরপর ১৫–২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন করা হবে।
চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তেহরান (Iran Pak)
সূত্রের দাবি, সম্ভাব্য চুক্তিতে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার প্রতিশ্রুতি দেবে, বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল ও আটক সম্পদ মুক্তির কথা থাকবে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তেহরান।
আরও পড়ুন: Jharkhand Factory Blast: ঝাড়খণ্ডে স্টিল প্ল্যান্টে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৯ শ্রমিক
ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গেও আলোচনা (Iran Pak)
অন্যদিকে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। একইসঙ্গে তিনি ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গেও আলোচনা চালাচ্ছেন। সম্ভাব্য এই চুক্তি ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ নামে পরিচিত হতে পারে বলে জানা গেছে।



