Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় চলতে থাকা (Iran War) সংঘাতের আবহে নতুন কৌশল নিল ইজরায়েল। যুদ্ধবিমান থেকে বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, বরং লিফলেট ছড়িয়ে দেওয়া হল লেবাননের রাজধানী বেইরুটের আকাশে। শুক্রবার দুপুরে জুমার নমাজের আগে হঠাৎই শহরের আকাশে দেখা যায় ইজরায়েলি যুদ্ধবিমান। প্রথমে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরে যুদ্ধবিমান থেকে ঝাঁকে ঝাঁকে লিফলেট ফেলতে দেখা যায়।
এলাকায় অসংখ্য লিফলেট (Iran War)
সংবাদসূত্রে জানা গিয়েছে, পশ্চিম বেইরুটের (Iran War) ভার্দুন, হামরা এবং আইন আল-ম্রেইস এলাকার উপর দিয়ে খুব নিচু দিয়ে উড়ে যায় যুদ্ধবিমানগুলি। এরপরই শহরের বিভিন্ন এলাকায় অসংখ্য লিফলেট পড়তে দেখা যায়। ওই লিফলেটগুলিতে লেবাননের জনগণের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে। সেখানে লেখা ছিল, ইরানের ঘনিষ্ঠ সংগঠন হিজবুল্লাকে নিরস্ত্র করতে হবে এবং লেবাননের ভবিষ্যৎ কোন পথে এগোবে, সেই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।

কেন এই লিফলেট বিলি? (Iran War)
লিফলেটগুলিতে একটি কিউআর কোডও ছিল। তাতে উল্লেখ করা হয়েছে যে ইজরায়েলের সামরিক গোয়েন্দা শাখা লেবাননের জনগণের ভবিষ্যৎ সুরক্ষার জন্য কাজ করছে। সামরিক বিশ্লেষকদের মতে, হিজবুল্লা শুধু একটি সশস্ত্র সংগঠন নয়, লেবাননের রাজনীতিতেও তাদের প্রভাব রয়েছে। তাদের রাজনৈতিক শাখা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমান জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতার পিছনেও তাদের সমর্থন রয়েছে।

আরও পড়ুন: Weather: মেঘলা আকাশে বিপাকে পড়বে প্রধানমন্ত্রীর কর্মসূচি?
পরিস্থিতি আরও উত্তপ্ত
প্রসঙ্গত, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে ইজরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লা হামলা চালালে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইজরায়েল। এই সংঘাতের জেরে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।


