Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৪ রান দিয়ে বরুণ নিয়েছেন এক উইকেট। তাঁর এই হতাশাজনক পারফরম্যান্সের পর প্রশ্ন উঠে গিয়েছে তাঁর দলে থাকা নিয়েও (Irfan Pathan)।
বরুণকে মাঠ থেকে দূরে রাখার পরামর্শ প্রাক্তনীর (Irfan Pathan)
চলতি বিশ্বকাপে বরুণ চক্রবর্তীর অফ ফর্ম নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা চলছে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ফর্মহীন বরুণ চক্রবর্তীকে নিয়ে বড় মন্তব্য করলেন। তাঁর মতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কয়েকদিন অনুশীলন বন্ধ রাখার। ইরফানের পাঠানের মতে বরুণ মাঠ থেকে দূরে থাকলে মানসিক ভাবে প্রস্তুত হতে পারবেন এবং হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন (Irfan Pathan)।
৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। তবে এই ম্যাচে বল হাতে একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি ভারতের অন্যতম ভরসাযোগ্য স্পিনার বরুণ চক্রবর্তী। চার ওভারে ৬৪ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর সবচেয়ে খারাপ বোলিং পারফরম্যান্স এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি চাপে পড়েছেন।

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিয়োতে ইরফান পাঠান বলেন, বরুণের আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে বলে তাঁর মত। তাই ফাইনালের আগে তাঁকে মানসিক ভাবে সতেজ করতে কিছুটা সময় দিতে হবে। পাঠানের বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কত দ্রুত বরুণ চক্রবর্তীকে আবার সঠিক মানসিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি। আমার মনে হচ্ছে ওর আত্মবিশ্বাস কমছে। আমি যদি দলের সঙ্গে থাকতাম, তা হলে পরের দু’দিন যেন কেউ ওর সঙ্গে বেশি কথা না বলে সেটাই নিশ্চিত করতাম।’

আরও পড়ুন: War: মাত্র ১০০ ঘণ্টায় ৩১ হাজার কোটি খরচ! ইরান যুদ্ধে বড় আর্থিক চাপে আমেরিকা
পাঠান আরও বলেন, তিনি হলে বরুণকে কয়েকদিন মাঠে না আসার পরামর্শ দিতেন। পাঠান এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমি যদি ওকে দলে খেলানোর পরিকল্পনা করি, তা হলে ওকে মাঠ থেকে দূরে রাখব। ফাইনালের দিনই ও সরাসরি মাঠে আসবে। দু’দিনের জন্য ওর মনকে পুরোপুরি ক্রিকেট থেকে সরিয়ে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু ওকে অনুশীলন করাব না (Irfan Pathan)।’


