Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরু গম্ভীরের প্রধান হাতিয়ার থেকে আইপিএল-এ অধিনায়ক। নতুন ভূমিকায় নজর থাকবে ঈশান কিষাণের দিকে (Ishan Kishan)।
অধিনায়ক হিসেবে অভিষেক হতে চলেছে ঈশানের (Ishan Kishan)
বিগত কিছু মাস ঈশান কিষাণের কাছে রূপকথার মতো। স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের এই তারকা ব্যাটার। দেড় বছর প্রায় জাতীয় দলের বাইরে ছিলেন ঈশান। একসময় মনে হচ্ছিল জাতীয় দলে ফেরার রাস্তা হয়ত প্রায় বন্ধ হতে চলেছে। তাঁর দায়বদ্ধতা নিয়েও উঠে গেছিল প্রশ্ন। কিন্তু তারপর তাঁর দুরন্ত প্রত্যাবর্তন। দক্ষ শিকারির মতো অপেক্ষা করছিলেন একটা সুযোগের। অবশেষে এল সেই ক্ষণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেলেন এই তরুণ প্রতিভা। তারপর বাকিটা তো ইতিহাস (Ishan Kishan)।

সুযোগের সঠিক ব্যবহার যাঁরা করতে পারেন তাঁরাই জায়গা করে নেন ইতিহাসের পাতায়। সেই একটা অধ্যায় হয়ে থাকবেন ঈশান কিষাণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত কামব্যাক করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বিশ্বকাপ জেতার পাশাপাশি দুটি ম্যাচে সেরা হন ঈশান। প্যাট কামিন্স প্রথম পর্বের ম্যাচগুলিতে খেলবেন না আর সেই কারণে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক করা হয়েছে ঈশানকে। শনিবার বিরাটদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে প্রস্তুত তিনি তবে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ঈশানদের।

বুধবার দলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে নতুন ভূমিকা নিয়ে আশাবাদী শোনায় ঈশান কিষাণকে। তিনি বলেন, ‘দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সত্যি বলতে, আমি সবকিছু খুব সহজ রাখতে চাই। খুব বেশি কিছু করার চেষ্টা করব না। আমার মনে হয়, আইপিএল-এ খেলা সবাই ভাল প্লেয়ার। ওরা যাতে সঠিক দিশায় এগোয়, সেটা দেখা আমার কাজ। আমার মাইন্ডসেট বদলাবে না। আশা করছি ভাল মরশুম যাবে। আমরা একসঙ্গে জয়ের লক্ষ্যে ঝাঁপাব। এই মরশুম থেকে অনেক কিছু শেখার আছে। গত কয়েক বছরে আমি একটা বিষয় উপলব্ধি করেছি, একজন ক্রিকেটারকে গোটা মরশুমে মাথা ঠাণ্ডা রাখতে হবে। আমরা ম্যাচের আগে আপ্রাণ পরিশ্রম করব। মাঠে নেমে খেলাটা উপভোগ করতে চাই। ম্যাচ প্রতি এগোব (Ishan Kishan)।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ‘আমার জীবনের সেরা কয়েকদিন ছিল। কারণ আচমকা দলের সঙ্গে যোগ দিয়েই বিশ্বকাপ জয়। অন্যতম সেরা মুহূর্ত। আমরা প্রচুর পরিশ্রম করেছি। কয়েকজন ফর্মে ছিল না। কিন্তু আসল সময় সবাই নিজেদের সেরা ক্রিকেট খেলেছে। সবাই নিজেদের ভূমিকা পালন করে। সেই কারণেই সাফল্য।’
আরও পড়ুন: Ferry Drowned: ফেরিতে ওঠার সময় পদ্মায় যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা
একটা সময় দীর্ঘদিন দলের বাইরে থাকার কারণে তাঁর ইমেজ তৈরি হয়ে যায় ভারতীয় ক্রিকেটের ‘ব্যাড বয়’ হিসেবে। বাদ পড়েন বোর্ডের চুক্তি থেকেও। কিন্তু তিনি জানান নিজের উপর বিশ্বাস ছিল তাঁর। ঈশান বলেন, ‘দলে না থাকাকালীন কেমন মনে হত বলে বোঝানো যাবে না। সবসময় মনে হত, একদিন আমি দলে জায়গা পাবই। কারণ জানতাম সেটার জন্য আমি কঠোর পরিশ্রম করব। এছাড়াও নিজের প্রতি বিশ্বাস দরকার।’ ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চ, পুরো জার্নিটাই ঈশানের জন্য রূপকথার গল্প। এখন দেখার তাঁর অধিনায়কত্বে আইপিএল-এ দল কেমন পারফর্ম করে (Ishan Kishan)।


