Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৩ সাল থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন ঈশান কিষান। দলের বাইরে থাকলেও টানা পারফর্ম করে চলেছেন এই ব্যাটার (Ishan Kishan)।
ঈশান কিষানের ঝোড়ো ব্যাটিং (Ishan Kishan)
ভারতীয় ক্রিকেট বোর্ডের রোষের মুখে পড়তে হয়েছে এই ব্যাটসম্যানকে। ২০২৩ সালে দেশের জার্সি গায়ে শেষবার খেলতে দেখা গিয়েছিল ঈশান কিষানকে। তারপর থেকে তিঁনি ব্রাত্য থেকেছেন দলে। ঘরোয়া ক্রিকেটে ও আইপিএল-এ ভাল খেললেও জাতীয় দলের দরজা তাঁর জন্য খোলেনি। কিন্তু সেসব উপেক্ষা পারফর্ম করে চলেছেন এই তরুণ ক্রিকেটার। এই বার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৯৩ রানের ইনিংস খেললেন। আর এই ইনিংসের সৌজন্যে ৮৪ রানে ম্যাচ জিতল ঝাড়খণ্ড (Ishan Kishan)।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আমেদাবাদে মুখোমুখি হয়েছে ঝাড়খন্ড ও সৌরাষ্ট্র। ঝাড়খন্ড দলের অধিনায়ক ঈশান কিষান। ওপেন করতে এসে তিঁনি ৫০ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের রাস্তা প্রশস্ত করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৬। তাঁর ৯৩ রানের ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছয়ে। ঈশানের সেদিনের ব্যাটিং দেখে সমর্থকরা আশা করছিলেন নিজের সেঞ্চুরি করে ফেলবেন সৌরাষ্ট্রের বিরুদ্ধে। তবে জয়দেব উনাদকাটের বলে ক্যাচ দিয়ে ড্রসিং রুমে ফিরতে হয় তাঁকে (Ishan Kishan)।

টানা পারফর্ম করে চলেছেন তিঁনি। এর আগে ত্রিপুরার বিরুদ্ধে ১১৩ রানে অপরাজিত ছিলেন ঈশান। তার আগে ভারতের A দলের বিরুদ্ধে A লিস্টেড ম্যাচেও করেন ৫৩ রান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর এহেন ফর্ম দলে জায়গা পাওয়ার দাবি রাখে। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আগে থেকে কিছুই বলা যায় না কারণ ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেও দলে ডাক পাননি সামির মতো তারকা ক্রিকেটার। এর পরেও যদি ঈশান কিষান ডাক না পান তবে ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার পরেও কেন তাঁরা ব্রাত্য থাকছেন সেই প্রশ্নই আবার উঠবে নতুন করে।
আরও পড়ুন: Pakistan Attempt: শ্রীলঙ্কার বিপর্যয়ে ভারতের দ্রুত ত্রাণ
প্রসঙ্গত ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ঝাড়খন্ড তোলে ২০৯ রান। রান তাড়া করতে নেমে সৌরাষ্ট্র থামে ১২৫ রানে। ৮৪ রানে জয় লাভ করে ঈশান কিষানের নেতৃত্বাধীন ঝাড়খন্ড (Ishan Kishan)।


