Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইজরায়েলের জেরুজালেমের কাছের শহর বেইত শেমেশে একটি ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় আঘাত হানার ঘটনাকে কেন্দ্র করে অপ্রত্যাশিতভাবে হুমকি ও হয়রানির মুখে পড়লেন টাইমস অব ইজরায়েলের সামরিক প্রতিবেদক ইমানুয়েল ফ্যাবিয়ান(Israel Missile Betting)।
শহরের বাইরে বনাঞ্চলে বিস্ফোরণ (Israel Missile Betting)
মার্চ ১০-এ প্রকাশিত প্রতিবেদনে ফ্যাবিয়ান জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শহরের বাইরে একটি বনাঞ্চলে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি আবাসিক এলাকা থেকে প্রায় ৫০০ মিটার দূরে হওয়ায় কোনও হতাহতের খবর মেলেনি। তিনি দাবি করেন, এটি ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষ নয়, বরং একটি ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ছিল।
তথ্য সংশোধনের অনুরোধে মেইল
প্রতিবেদন প্রকাশের পর থেকেই ফ্যাবিয়ান একাধিক ইমেল পেতে শুরু করেন, যেখানে তার তথ্য ‘সংশোধন’ করার অনুরোধ জানানো হয়। প্রথমে ‘অ্যাভিভ’ এবং পরে ‘ড্যানিয়েল’ নামে পরিচয় দেওয়া ব্যক্তিরা দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছিল এবং মাটিতে পড়েছে শুধু ধ্বংসাবশেষ। ফ্যাবিয়ান তাদের দাবি নাকচ করেন।
১৪ মিলিয়ন ডলার বাজি
পরবর্তীতে বিষয়টির পেছনে একটি বড় কারণ সামনে আসে পলিমার্কেট নামের একটি প্রেডিকশন বেটিং প্ল্যাটফর্ম। সেখানে প্রায় ১৪ মিলিয়ন ডলার বাজি ধরা হয়েছিল, ওই দিনে ইজরায়েলে ইরানের হামলা সফল হয়েছিল কি না, তা নিয়ে। নিয়ম অনুযায়ী, ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত হলে সেটি ‘হ্যাঁ’ হিসেবে গণ্য হবে না।
সরাসরি প্রাণনাশের হুমকি (Israel Missile Betting)
যারা ‘না’ অপশনে বাজি ধরেছিলেন, তারা ফ্যাবিয়ানকে চাপ দিতে শুরু করেন যাতে তিনি তার প্রতিবেদন বদলান। এরপরই হুমকির মাত্রা বাড়তে থাকে। ‘হাইম’ নামে এক ব্যক্তি সরাসরি প্রাণনাশের হুমকি দেন এবং ফ্যাবিয়ানের ব্যক্তিগত তথ্য উল্লেখ করেন।
আরও পড়ুন: Vote Prep: ভোটের আগে কমিশনের প্রস্তুতি রাজ্যে: সিইও দফতরে উচ্চপর্যায়ের বৈঠক
পুলিশের দ্বারস্থ ফ্যাবিয়ান (Israel Missile Betting)
পরিস্থিতি গুরুতর হলে ফ্যাবিয়ান পুলিশের দ্বারস্থ হন। এদিকে পলিমার্কেট এই ঘটনাকে নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে এবং তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।



