Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দীর্ঘদিন ধরে গাজায় বন্দি রয়েছেন বহু ইজরায়েলি নাগরিক। যুদ্ধের আগুন থামছে না, বরং প্রতিদিনই আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি(Israel Palestaine Conflict)। এমন অবস্থায় এবার নিজেদের সরকারকেই আক্রমণ করলেন ইজরায়েলিরা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে পথে নামলেন সাধারণ মানুষ। তাঁদের দাবি—যুদ্ধ বন্ধ হোক, ফিরিয়ে আনা হোক গাজায় আটকে থাকা প্রিয়জনদের।
দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট (Israel Palestaine Conflict)
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইজরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ চাপ’ দিন দিন বাড়ছে(Israel Palestaine Conflict)। রবিবার সকাল থেকেই দেশব্যাপী বিক্ষোভ এবং ধর্মঘটের ডাক দেওয়া হয়। প্রায় ৩০০টিরও বেশি স্থানে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জেরুসালেমসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। আয়োজকদের দাবি, কয়েক লক্ষ মানুষ এই আন্দোলনে যোগ দিতে পারেন। শুধু সাধারণ মানুষ নয়, ইজরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংস্থাও ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।
নেতানিয়াহুর অবস্থান অটল (Israel Palestaine Conflict)
তবে এত বিক্ষোভ-অভিযোগ সত্ত্বেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু (Benjamin Netanyahu) তাঁর নীতি থেকে সরে আসছেন না(Israel Palestaine Conflict)। গত মে মাস থেকে গাজার বিভিন্ন ত্রাণশিবিরে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। এতে ইতিমধ্যেই অন্তত ১,৩০০ মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
চলতি মাসের শুরু থেকেই গাজা পুরোপুরি দখলের লক্ষ্যে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছেন নেতানিয়াহু। গাজাকে ‘হামাসমুক্ত’ করতে পাঁচ দফা নীতি ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে গাজার সীমান্ত পুনর্নির্ধারণ, হামাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষের পরিবর্তে নতুন প্রশাসন প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন : Russia Ukraine War : ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আগে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
আন্তর্জাতিক মহলের সমালোচনা (Israel Palestaine Conflict)
নেতানিয়াহুর এই অবস্থানকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করেছে যে, এভাবে হামলা চালিয়ে যাওয়া মানে গাজার সাধারণ মানুষকে আরও ভয়াবহ মানবিক সংকটে ঠেলে দেওয়া।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের হামলার পর থেকে এখনও পর্যন্ত গাজ়ায় ৬১,০০০-এরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। অনানুষ্ঠানিক সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি বলেই দাবি করা হচ্ছে।

আরও পড়ুন : Zelensky Putin Meeting : খুব শীঘ্রই মুখোমুখি বসতে পারেন পুতিন জেলেনস্কি! ‘রেফারি’ হবেন ট্রাম্প?
জনমত যুদ্ধবিরতির পক্ষে (Israel Palestaine Conflict)
ওয়াল স্ট্রিট জার্নাল–এর প্রতিবেদন বলছে, সাম্প্রতিক সমীক্ষায় প্রায় ৮০ শতাংশ ইজরায়েলি গাজায় আটক নাগরিকদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন(Israel Palestaine Conflict)। তাঁদের মতে, যুদ্ধ চালিয়ে গেলে শুধু বন্দিদের নয়, গোটা ইজরায়েলকেই আরও বড় সংকটে পড়তে হবে।
ভবিষ্যতের প্রশ্ন (Israel Palestaine Conflict)
এখন সবচেয়ে বড় প্রশ্ন, অভ্যন্তরীণ চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে নেতানিয়াহু সরকার কতটা নীতিতে পরিবর্তন আনে। যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি আলোচনার মাধ্যমে সমাধান—কোন পথে হাঁটবে ইজরায়েল, তার উত্তরেই নির্ভর করছে গাজা ও ইজরায়েলের ভবিষ্যৎ।


