Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের চাকচিক্য, আলোঝলমলে পার্টি আর তারকাদের ব্যস্ত জীবনের মাঝেও কখনও কখনও কিছু মানুষ খুঁজে নেন একেবারে ভিন্ন এক পৃথিবী নিরিবিলি, শান্ত এবং সহজ জীবনযাপন (Arijit Singh)। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন বলিউডের পরিচিত মুখ ইউলিয়া ভান্তুর। সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে যাঁকে প্রায়ই দেখা যায় বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে, সেই ইউলিয়াই এবার মুগ্ধ হলেন বাংলার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংয়ের সহজ-সরল জীবনযাপনে।

আমির খানের সফরের পর নতুন চর্চা (Arijit Singh)
ফেব্রুয়ারি মাসের শুরুতেই মুম্বই থেকে মুর্শিদাবাদের বহরমপুরে ছুটে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। উদ্দেশ্য ছিল তাঁর ছেলে জুনেইদ খানের নতুন সিনেমা ‘এক দিন’–এর জন্য গানের বিষয়ে আলোচনা করা। জানা যায়, বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে টানা তিন দিন অবস্থান করেছিলেন তিনি। সেখানে অরিজিৎ সিংয়ের সঙ্গে গান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই ঘটনার পর থেকেই আবারও আলোচনায় আসে মুর্শিদাবাদের এই গায়কের নাম। আর তার মধ্যেই সামনে আসে নতুন খবর সলমন খানের চর্চিত প্রেমিকা ইউলিয়া ভান্তুরও নাকি সম্প্রতি জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয় বলিউডে।
‘তেরে সঙ্গ’ গানেই প্রথম পরিচয় (Arijit Singh)
ইউলিয়া ভান্তুর ও অরিজিৎ সিংয়ের পরিচয়ের সূত্র একটি গান। চলতি বছরের জানুয়ারির শুরুতে মুক্তি পায় তাদের গাওয়া ‘তেরে সঙ্গ’ গানটি। গানটি প্রকাশের ঠিক আগেই প্লেব্যাক জগত থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং, ফলে গানটি নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল শ্রোতাদের মধ্যে। এই গানের মাধ্যমেই প্রথমবার অরিজিতের সঙ্গে কাজ করার সুযোগ পান ইউলিয়া। সেই কাজের সূত্রেই কাছ থেকে চেনা হয় গায়ককে। আর সেই পরিচয়ের পরেই তিনি একবার জিয়াগঞ্জে গিয়ে অরিজিতের জীবনযাপন ও তাঁর পরিবেশকে কাছ থেকে দেখার সিদ্ধান্ত নেন।

গ্রামবাংলার সরলতায় মুগ্ধ ইউলিয়া (Arijit Singh)
জিয়াগঞ্জ সফরের অভিজ্ঞতা নিয়ে একটি সাক্ষাৎকারে ইউলিয়া ভান্তুর বলেন, অরিজিৎ সিংয়ের জীবনের সরলতা তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। তাঁর কথায়, “অরিজিৎ নিজের চারপাশে খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি করে রেখেছেন। সেই পরিবেশটা ভীষণ নিরাপদ এবং আরামদায়ক। যেন ওর নিজস্ব একটা ছোট ব্রহ্মাণ্ড।” তিনি আরও জানান, জিয়াগঞ্জ যাওয়ার পথে গ্রামবাংলার ছোট ছোট দোকান, রাস্তার ধারের কারিগর ও কর্মব্যস্ত মানুষদের দেখে তাঁর খুব ভালো লেগেছিল। শহরের ব্যস্ততার বাইরে এই শান্ত পরিবেশ তাঁর কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।
অরিজিতের মানবিকতা নিয়েও প্রশংসা (Arijit Singh)
শুধু পরিবেশ নয়, অরিজিৎ সিংয়ের ব্যক্তিত্বও ইউলিয়াকে মুগ্ধ করেছে। তাঁর মতে, অরিজিৎ অত্যন্ত আন্তরিক ও মানবিক মানুষ। নিজের কাজ, গান এবং কাছের মানুষদের নিয়েই তিনি বেশি সময় কাটান। ইউলিয়া বলেন, “অরিজিৎ খুবই সাদামাটা মানুষ। নিজের মানুষদের নিয়ে থাকেন, গান নিয়েই ব্যস্ত থাকেন। আর সুযোগ পেলেই অন্যদের সাহায্য করতে এগিয়ে যান।” বলিউডের ঝলমলে জীবনের বাইরে থেকেও যে একজন শিল্পী এতটা জনপ্রিয় হতে পারেন, অরিজিৎ সিং তার অন্যতম উদাহরণ বলেই মনে করেন ইউলিয়া।

আরও পড়ুন: US Iran: ইরানে সামরিক অভিযান আমেরিকার, আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের
নতুন কাজের জল্পনা কি সত্যি?
ইউলিয়ার এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল নতুন জল্পনা। অনেকেই ভাবতে শুরু করেছিলেন, হয়তো সলমন খানের নতুন কোনও সিনেমার জন্য অরিজিৎ সিংকে গান গাওয়ানোর পরিকল্পনা চলছে। তবে ইউলিয়া নিজেই স্পষ্ট করে দিয়েছেন এই সফরের সঙ্গে নতুন কোনও সিনেমার কাজের সম্পর্ক নেই। আসলে ‘তেরে সঙ্গ’ গানটির কাজ করতে গিয়েই তিনি অরিজিৎ সিংকে কাছ থেকে জানার সুযোগ পেয়েছিলেন। সেই আগ্রহ থেকেই জিয়াগঞ্জে গিয়ে তাঁর জীবনযাপন ও পরিবেশ দেখার ইচ্ছা হয়েছিল।



