Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩৭০ ধারা বিলোপের পর প্রথম (J and K Rajya Sabha Polls) রাজ্যসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরে বড় জয় পেল ন্যাশনাল কনফারেন্স (এনসি)। ফারুখ আবদুল্লার নেতৃত্বাধীন দল চারটি আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে। বাকি একটি আসন দখল করেছে বিজেপি। তবে বিজেপির এই একটি আসন জয়ও যে প্রত্যাশার বাইরে ছিল, তা স্বীকার করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, শেষ মুহূর্তে বিরোধী শিবির থেকে কয়েকটি ভোট গেরুয়া শিবিরে চলে যাওয়ায় ফলের রেশে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
রাজ্যসভা নির্বাচন (J and K Rajya Sabha Polls)
এদিন মোট ৮৬ জন বিধায়ক রাজ্যসভা নির্বাচনে (J and K Rajya Sabha Polls) ভোট দেন। আটক বিধায়ক মেহরাজ মালিক পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোট প্রদান করেন। ভোট গণনার পর দেখা যায়, এনসি প্রার্থী চৌধুরী মোহাম্মদ রমজান বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি প্রথম পছন্দের ৫৮টি ভোট পেয়ে সহজেই নির্বাচিত হন। তাঁর পাশাপাশি এনসি-র আরও দুই প্রার্থী-সাজাদ কিচলু এবং গুরুবিন্দর সিং ওবেরয় (শাম্মি) -জয় নিশ্চিত করেন।
সৎ শর্মা বিজয়ী হন (J and K Rajya Sabha Polls)
অন্যদিকে, চতুর্থ আসনে ছিল (J and K Rajya Sabha Polls) হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপির প্রার্থী তথা রাজ্য সভাপতি সৎ শর্মা মুখোমুখি হন এনসি প্রার্থী ইমরান নবি দার-এর। শেষ পর্যন্ত ৩২টি ভোট পেয়ে সৎ শর্মা বিজয়ী হন। এই ফলাফল ঘোষণার পরই বিরোধী শিবিরে জোর সমালোচনা শুরু হয়। অভিযোগ, ক্রস ভোটিংয়ের ফলেই বিজেপি এই আসনে জয় পেয়েছে।
গোপনে বিজেপিকে সমর্থন!
ওমর আবদুল্লা ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ বার্তায় প্রশ্ন তোলেন। তিনি লিখেছেন, “আমাদের দলীয় এজেন্টরা প্রত্যেক ভোটার স্লিপ পর্যবেক্ষণ করেছেন। আমাদের কোনও বিধায়ক অন্য প্রার্থীকে ভোট দেননি। তাহলে বিজেপি অতিরিক্ত চারটি ভোট পেল কোথা থেকে?” তাঁর অভিযোগ, কিছু নির্দল বিধায়ক বা বিরোধী শিবিরের একাংশ সম্ভবত গোপনে বিজেপিকে সমর্থন করেছেন।

আরও পড়ুন: Investment Tips: সোনা, রূপা না শেয়ার বাজার -কোথায় বিনিয়োগে মিলবে বেশি লাভ?
এই নির্বাচনে কংগ্রেস, পিডিপি, সিপিআই (এম), এআইপি এবং কয়েকজন নির্দল বিধায়ক ন্যাশনাল কনফারেন্সকে সমর্থন করেছিলেন। তবুও বিজেপি কীভাবে অতিরিক্ত ভোট পেল, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। বিজেপি শিবির অবশ্য দাবি করেছে, দলের সাংগঠনিক শক্তি ও কৌশলগত প্রস্তুতির ফলেই এই জয় সম্ভব হয়েছে।


