Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জবলপুর শহরের অন্যতম অভিজাত ও ব্যয়বহুল এলাকা রাইট টাউনে রবিবার সন্ধ্যায় নেমে এসেছিল অস্বস্তিকর নীরবতা। কোটি টাকার বাংলোয়, পুলিশ ও নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে শায়িত ছিলেন ৮১ বছর বয়সি প্রবীণ চক্ষু বিশেষজ্ঞ ডা হেমলতা শ্রীবাস্তব। শেষকৃত্যের আগেই শহরজুড়ে এক প্রশ্ন ওঠে হেমলতার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কে(Jabalpur Property)?
বিতর্কের কেন্দ্রে ৬০ কোটি টাকার সম্পত্তি (Jabalpur Property)
১২ জানুয়ারি ৮১তম জন্মদিন উদযাপন করেছিলেন ডা হেমলতা। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে ডা সুমিত জৈন ও তাঁর স্ত্রী প্রাচী জৈনের সঙ্গে কেক কাটতে দেখা যায়। কিন্তু দুদিনের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ১৫ জানুয়ারির মধ্যে তিনি সংকটজনক। এই সময়ের মধ্যেই নাকি সই হয় গুরুত্বপূর্ণ নথিতে। বিতর্কের কেন্দ্রে রাইট টাউনের ১১ হাজার বর্গফুট জমি, যার বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা।
চাপ দিয়ে রেজিস্ট্রি ও দানপত্রে সই
ডা. সুমিত জৈনের দাবি, হেমলতা স্বেচ্ছায় তাঁর প্রয়াত শ্বশুর ও পুত্রের নামে স্মারক হাসপাতাল তৈরির জন্য জমি দান করেছেন। তবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) অভিযোগ করেছে, অসুস্থ অবস্থায় তাঁকে চাপ দিয়ে রেজিস্ট্রি ও দানপত্রে সই করানো হয়েছে। এমনকি পরে নাকি ডা. হেমলতা নিজেই বলেন, ভুয়া তথ্য দিয়ে দানপত্র নথিভুক্ত হয়েছে।
সম্পত্তির একাধিক দাবিদার (Jabalpur Property)
এদিকে গায়ত্রী মন্দির ট্রাস্ট দাবি করেছে, সম্পত্তি ট্রাস্টকে দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। অন্যদিকে তাঁর বোন শান্তি মিশ্র আইনি দাবিতে সামনে এসেছেন। জেলা প্রশাসক রাঘবেন্দ্র সিং জানিয়েছেন, জমিটি লিজহোল্ড হওয়ায় আইনত দানযোগ্য নয়। বিষয়টি এসডিএম আদালতে গড়িয়েছে।
সম্পত্তি ঘিরে জটিল আইনি লড়াই (Jabalpur Property)
ব্যক্তিগত জীবনেও একের পর এক আঘাত সহ্য করেছিলেন ডা. হেমলতা ২০২২-এ পুত্রের মৃত্যু, ২০২৫-এ স্বামীর প্রয়াণ। পরিবারহীন শেষ জীবনে কোটি টাকার সম্পত্তি ঘিরে শুরু হয়েছে জটিল আইনি লড়াই। রহস্য ও বিতর্কের মধ্যেই শেষ হল এক চিকিৎসকের জীবন।



