Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে ফের (Jagannatha Temple Puri) নিরাপত্তা উদ্বেগ। সমাজমাধ্যমে হামলার হুমকি ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। ঐতিহ্যবাহী এই তীর্থক্ষেত্রে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে এটিএস (সন্ত্রাস দমন বাহিনী) এবং বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। গোটা মন্দির চত্বর জুড়ে চলছে তল্লাশি ও নজরদারি। ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আতঙ্কের সূত্রপাত (Jagannatha Temple Puri)
মঙ্গলবার একটি সমাজমাধ্যম পোস্ট ঘিরেই এই আতঙ্কের (Jagannatha Temple Puri) সূত্রপাত। সেই পোস্টে পুরীর একটি শপিং মলে হামলার হুমকির পাশাপাশি বিজেপির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়ার উপর আক্রমণের কথাও উল্লেখ করা হয়। পোস্টটি একটি মহিলার নাম ও প্রোফাইল থেকে ছড়ানো হয়। যদিও ওই মহিলা পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কেউ ইচ্ছাকৃত ভাবে এই হুমকিবার্তা ছড়িয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ একজনকে আটক করেছে এবং পুরো ঘটনার নেপথ্য খতিয়ে দেখা হচ্ছে।

নির্দিষ্ট অভিযোগ দায়ের (Jagannatha Temple Puri)
পুরীর সাইবার অপরাধ দমন থানায় এই ঘটনায় নির্দিষ্ট অভিযোগ (Jagannatha Temple Puri) দায়ের হয়েছে। তদন্তের দায়িত্বে রয়েছে সাইবার সেল ও স্থানীয় পুলিশ যৌথভাবে। সূত্রের খবর, সমাজমাধ্যমে প্রথম হুমকির পর আরও একটি বার্তা দেওয়া হয়েছিল, যা কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়। তবে সেই পোস্টের স্ক্রিনশট ও ডিজিটাল তথ্য সংগ্রহ করে তদন্ত এগোচ্ছে। এদিকে সাংসদ শুভাশিস খুন্তিয়ার সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, শুধু সমাজমাধ্যমেই নয়, ফোন করেও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। তাঁর নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

মন্দিরে নিরাপত্তা জোরদার
পুরীর পুলিশ সুপার প্রতীক সিংহ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, হুমকির বিষয়টি সামনে আসার পর থেকেই মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মন্দিরে প্রবেশের আগে প্রত্যেক পুণ্যার্থী ও দর্শনার্থীর দেহ তল্লাশি করা হচ্ছে। নজরদারির আওতায় রাখা হয়েছে আশপাশের এলাকাও। কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
আরও পড়ুন: ASHA Workers Protest: ডেকে পাঠানো হয়েছে তাদের, তাও আশাকর্মীদের অভিযানে বাধা!
প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরকে ঘিরে এই ধরনের হুমকি এই প্রথম নয়। গত বছর অগস্ট মাসেও শতাব্দী প্রাচীন এই মন্দিরের দেওয়ালে খোদাই করা হুমকিবার্তা মিলেছিল। দুই ভাষায় লেখা সেই বার্তা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তখনও দ্রুত নিরাপত্তা বাড়ানো হয়েছিল এবং তদন্ত শুরু হয়েছিল।


