Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চিনি বাদ দেওয়ার প্রবণতা (Jaggery vs Dates) এখন শুধু ফ্যাশন নয়, স্বাস্থ্য সচেতনতার অংশ হয়ে উঠেছে। বিশ্বজুড়ে ‘নো সুগার’ আন্দোলনের প্রভাব বাঙালির রান্নাঘরেও স্পষ্ট। মিষ্টি মুখ হোক বা নিত্য দিনের রান্না-চিনির বদলে গুড় আর খেজুরই এখন ভরসা। কিন্তু এই দুই প্রাকৃতিক মিষ্টির মধ্যে কোনটি বেশি উপকারী? কার জন্য কোনটি ভালো, তা জানা জরুরি।
গুড় (Jaggery vs Dates)
গুড় মূলত আখ বা খেজুরের রস থেকে (Jaggery vs Dates) তৈরি হয় এবং এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ। যাঁদের ডায়াবিটিস নেই, তাঁদের জন্য খাবারের পর অল্প পরিমাণ গুড় হজমে সাহায্য করে। বিশেষ করে দুপুর বা রাতের খাবারের আধ ঘণ্টা পরে এক টুকরো গুড় খেলে গ্যাস-অম্বলের সমস্যা কমে। ওজন কমাতে চাইলে চিনির বদলে সীমিত পরিমাণে গুড় ব্যবহার করা যেতে পারে। তবে ডায়াবিটিস থাকলে গুড়ও যে পুরোপুরি নিরাপদ নয়, তা মাথায় রাখা জরুরি।

খেজুর (Jaggery vs Dates)
অন্য দিকে খেজুর পুষ্টিগুণে ভরপুর (Jaggery vs Dates) একটি ফল। এতে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি৬ ও নানা অ্যান্টি-অক্সিড্যান্ট। যাঁরা ডায়েট মেনে ওজন ঝরাতে চান, তাঁদের জন্য খেজুর বেশ উপকারী। খেজুর খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে, ফলে অকারণে টুকটাক খাওয়ার প্রবণতা কমে। শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতেও সাহায্য করে এই ফল।

আরও পড়ুন: Mimi Chakraborty: এবার বলিপাড়ায় পা রাখলেন মিমি, আসছে তার নতুন ছবি
কখন খাওয়া যাবে?
খেজুর খাওয়ার সবচেয়ে ভালো সময় সকাল। খালি পেটে ১-২টি ভেজানো খেজুর হজমশক্তি বাড়ায়। বিকেলে বিস্কুটের বদলে একটি খেজুর ও কয়েকটি বাদাম খেলে শক্তি পাওয়া যায়। স্মুদি, ওটস বা ঘরে তৈরি হেলদি স্ন্যাক্সেও খেজুর ব্যবহার করা যেতে পারে।


