Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ জ্যোতিষ পরিবর্তন (Jagrut Rahu 2026) ঘটতে চলেছে। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং এখন সে অস্তাচল অবস্থায় রয়েছে। জ্যোতিষ মতে, এই সময় গ্রহের প্রভাব কিছুটা কম সক্রিয় থাকে। তবে ২ সেপ্টেম্বর রাহুর পূর্ণ উদয় হবে। অর্থাৎ, ঘুমন্ত অবস্থা কাটিয়ে আবার শক্তিশালী প্রভাব ফেলতে শুরু করবে এই ছায়াগ্রহ। উল্লেখ্য, ১৮ মে ২০২৫ রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং প্রায় ১৮ মাস এক রাশিতে অবস্থান করে।
রাহুর এই জাগরণ কয়েকটি রাশির জন্য বিশেষ শুভ ফল বয়ে আনতে পারে বলে মত জ্যোতিষবিদদের।
বৃষ রাশি (Jagrut Rahu 2026)
রাহুর উদয়ের পর বৃষ রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল (Jagrut Rahu 2026) হতে পারে। কর্মক্ষেত্রে বড় সাফল্য বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখার সুযোগ মিলতে পারে। একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধানও মিলতে পারে এই সময়ে।

মিথুন রাশি (Jagrut Rahu 2026)
মিথুন রাশির ক্ষেত্রে আটকে থাকা কাজ সম্পূর্ণ (Jagrut Rahu 2026) হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ আসতে পারে এবং সেই সফর ফলপ্রসূ হবে। আর্থিক উন্নতির পাশাপাশি পেশাগত ক্ষেত্রে নতুন দরজা খুলতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য সময়টি সাহসী সিদ্ধান্ত নেওয়ার পক্ষে অনুকূল। কর্মজীবনে অগ্রগতির বিশেষ সুযোগ মিলতে পারে। আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং আত্মবিশ্বাস বাড়বে।

আরও পড়ুন: Bank Account Close: ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করবেন? ভুলেও করবেন না এই ভুল!
কুম্ভ রাশি
রাহু যেহেতু কুম্ভ রাশিতেই উদিত হবে, তাই এই রাশির জাতকরা সরাসরি প্রভাব অনুভব করবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নতুন চাকরি বা নতুন ব্যবসা শুরু করার অনুকূল সময় হতে পারে এটি।
তবে জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, চূড়ান্ত ফল নির্ভর করে ব্যক্তিগত জন্মছক ও পরিস্থিতির উপর।


