Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের Uri Sector-এ (Jammu Terrorist Dead) অনুপ্রবেশের বড়সড় চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত চলা সেনা অভিযানে এক পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। সীমান্তে সতর্কতার মধ্যেই এই অভিযান চালানো হয়। সেনা সূত্রে খবর, ‘অপারেশন ডিগ্গি ২’ নামে এই বিশেষ অভিযানটি চালানো হয়। গোয়েন্দা সূত্রে সীমান্ত পেরিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের পরিকল্পনার খবর পাওয়ার পরই দ্রুত সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী। এরপর ভারতীয় সেনার Chinar Corps এবং Jammu and Kashmir Police যৌথভাবে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।
রাতভর তল্লাশি (Jammu Terrorist Dead)
রাতভর তল্লাশি চালানোর সময় জঙ্গলের ঘন (Jammu Terrorist Dead) ঝোপঝাড়ের মধ্যে সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করেন সেনা জওয়ানরা। পরিস্থিতি বুঝে সতর্কতার সঙ্গে ওই এলাকার দিকে এগিয়ে যান জওয়ানরা। সেনা সদস্যরা কাছে পৌঁছতেই ঝোপের আড়ালে লুকিয়ে থাকা জঙ্গি আচমকা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। শুরু হয় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। কিছুক্ষণের মধ্যেই সেনার গুলিতে ওই জঙ্গি নিহত হয় বলে জানায় চিনার কর্পস। নিহত জঙ্গির পরিচয় এবং সে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
যুদ্ধসামগ্রী উদ্ধার (Jammu Terrorist Dead)
অভিযানের সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু যুদ্ধসামগ্রী (Jammu Terrorist Dead) উদ্ধার করেছে সেনা। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি একে রাইফেল, একটি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি। পাশাপাশি জঙ্গির কাছে থাকা অন্যান্য সামগ্রীও পরীক্ষা করে দেখছে নিরাপত্তা বাহিনী। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে সেনা ও পুলিশ। এখনও পর্যন্ত এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাই সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে।
বিস্ফোরক উদ্ধারের ঘটনা
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিতে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। গত ১০ মার্চ Nowshera Sector-এ নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের আরেকটি চেষ্টা ব্যর্থ করে সেনা। সেই অভিযানে পাকিস্তান মদতপুষ্ট এক জঙ্গি নিহত হয়েছিল। ওই অভিযান পরিচালনা করে ভারতীয় সেনার White Knight Corps। এর পরের দিন, ১১ মার্চ Poonch জেলায় একটি অভিযানে প্রায় চার কেজি বিস্ফোরক উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তবে ওই বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে অনুপ্রবেশের চেষ্টার কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: LPG vs Induction: রান্নার জন্য বেস্ট কোনটা? গ্যাস নাকি ইন্ডাকশন?
এর আগে ১ মার্চ নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোনের মাধ্যমে অনুপ্রবেশের আরেকটি চেষ্টা ব্যর্থ করে ভারতীয় সেনা। সীমান্ত এলাকায় সম্ভাব্য হুমকি মোকাবিলায় বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।


