Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস রচিত হল দেশ পেল তার প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সানে তাকাইচি (Japanese Prime Minister)। চলতি মাসের শুরুতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, জাপান এবার এক নারী নেত্রীর হাতে নেতৃত্ব তুলে দিতে চলেছে। সেই পূর্বাভাস সত্যি করে, ৬৪ বছর বয়সি অভিজ্ঞ রাজনীতিক তাকাইচি এবার আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
অভিজ্ঞ রাজনীতিক থেকে দেশের শীর্ষে (Japanese Prime Minister)
সানে তাকাইচি দীর্ঘদিন ধরে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-র একজন প্রভাবশালী সদস্য। তিনি এর আগে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন অর্থনৈতিক নিরাপত্তা, অভ্যন্তরীণ প্রশাসন, বাণিজ্য ও প্রযুক্তি–সহ নানা ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। একসময় তিনি টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক ছিলেন এবং সংগীতপ্রেমী হিসেবেও পরিচিত। তরুণ বয়সে তিনি ছিলেন এক জন মেটাল ড্রামার, পাশাপাশি মোটর বাইকের অনুরাগী। নিজের বাইকে চেপে ঘুরে বেড়ানো ছিল তাঁর প্রিয় শখ।
নির্বাচনে জয় ও সংসদীয় সমর্থন (Japanese Prime Minister)
লোয়ার হাউজে (ডায়েটের নিম্নকক্ষ) তাকাইচি পেয়েছেন ২৩৭ ভোট, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ২৩৩ ভোট। আপার হাউজে (উচ্চকক্ষ) তিনি পেয়েছেন ১২৫ ভোট, যা ম্যাজিক ফিগারের থেকে এক ভোট কম হলেও, তা তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ফলে আনুষ্ঠানিকভাবে তাকাইচিই হলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী।

জনপ্রিয়তা ও বিতর্ক – দুইয়ের মিশেল (Japanese Prime Minister)
সানে তাকাইচি জাপানের রাজনীতিতে এক জনপ্রিয় ও বিতর্কিত মুখ। একদিকে তিনি কঠোর পরিশ্রমী, সংগঠক ও দক্ষ প্রশাসক হিসেবে প্রশংসিত, অন্যদিকে তাঁর রক্ষণশীল ও জাতীয়তাবাদী আদর্শ নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। বিশেষ করে জাপানের অনেক নারী মনে করছেন, তাঁর রক্ষণশীল মনোভাব নারীর স্বাধীনতার পথকে সীমিত করতে পারে।
অর্থনীতি ও কূটনৈতিক চ্যালেঞ্জ (Japanese Prime Minister)
তাকাইচির দায়িত্বগ্রহণের সময়টি জাপানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি বর্তমানে অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ও বাণিজ্য সংকটে ভুগছে। এই কঠিন পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করা তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া, আমেরিকার সঙ্গে বাণিজ্যশুল্ক নিয়ে টানাপোড়েনও চলছে, যা তাঁর কূটনৈতিক দক্ষতার পরীক্ষা নেবে।
আরও পড়ুন: Camel in India: ভারতে উট বিপন্ন! উট বাঁচাতে উদ্যোগ নিল কেন্দ্র

আন্তর্জাতিক প্রতিক্রিয়া
বিশ্বনেতারাও তাকাইচির নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “তাকাইচির দুরন্ত নেতৃত্ব জাপানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স–এ লিখেছেন, “জাপানের নির্বাচিত প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে আন্তরিক অভিনন্দন। ভারত–জাপান সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাখি।”



