Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত সাত বছরে বুমরার মতো এমন গুরুত্বপূর্ণ নজির গড়তে পারেননি আর কোনও বোলার (Jasprit Bumrah)।
ওপেনারদের ত্রাস বুমরা (Jasprit Bumrah)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন জশপ্রীত বুমরা। একাই নিলেন পাঁচ উইকেট। তাঁর দাপুটে পারফরম্যান্সের ফলেই প্রথম দিনের প্রথম সেশনে দাঁড়াতেই পারলেন না প্রোটিয়া ব্যাটাররা। ভারতের দিকে খেলার অভিমুখ ঘোরানোর পাশাপাশি নিজের নামে একটি বড় রেকর্ড লিখে ফেলেছেন। আর এর সঙ্গে তিনি এমন কিছু করে দেখিয়েছেন, যা গত ৭ বছরে আর কোনও বোলার করতে পারেনি। বুমরা এই রেকর্ড গড়েছেন প্রতিপক্ষ ওপেনারদের আউট করে (Jasprit Bumrah)।
গত ৭ বছরে জশপ্রীত বুমরা বিশ্ব জুড়ে ওপেনারদের জন্য টেস্ট ক্রিকেটে এক আতঙ্ক হয়ে উঠেছেন। ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত তিনি এই ফরম্যাটে সবচেয়ে বেশি বার প্রতিপক্ষ ওপেনারদের আউট করেছেন। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের নামে, যিনি ১২ বার ওপেনারদের সাজঘরে পাঠিয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের প্রথম দিনে, প্রথম ইনিংসের প্রথম স্পেলেই বুমরা শুধু দুই ওপেনারকেই আউট করেননি, বরং স্টুয়ার্ট ব্রডের রেকর্ডও ভেঙে দেন। টেস্টে এই নিয়ে ১৩তম বার বুমরা ওপেনারদের আউট করলেন
ইডেনের মাঠে খেলা ক্রিকেটারদের কাছে বরাবরই বিশেষ আকর্ষণের। ম্যাচ শেষে সেই কথাই জানালেন বুমরা। তিনি বলেন, ‘ইডেনের উইকেট থেকে সবসময়ই সাহায্য পাই। সব সময় ভালো লাগে উইকেট পেলে। কিন্তু এই টেস্টে এখনও কাজ শেষ হয়নি দলের প্রয়োজন অনুসারে বল করতে পারলে ভাল লাগে। আমি সব সময় খেলতে চাই আমার শরীর পারমিট করলে। আমি সব ফরম্যাটে খেলতে চাই সেরাটা দিতে চাই (Jasprit Bumrah)।’

তবে এখন সময়ের সাথে সাথে সীমিত ওভারের ক্রিকেটের উন্মাদনা বেড়েছে। কিন্তু তাতে যে টেস্ট ক্রিকেট তার কৌলীন্য হারায়নি তা বুমরায় কথায় স্পষ্ট। তিনি বলেন, ‘টেস্টে ক্রিকেটে প্রথম শিখতে হয় ধৈর্য, এখানে আউট ফিল্ড ফাস্ট। টেস্টে সব জায়গায় কিন্তু ধৈর্য বজায় রাখতে হয়। খুব কম হয় যেখানে মাত্র ৪,৫ ওভারে উইকেট পাই। বাকি সময় আমাদের উইকেট পেতে সময় লাগে।’
আরও পড়ুন: Ind vs SA: হাউসফুল ইডেনে চালকের আসনে ভারত
তবে ম্যাচ শুরুর আগে থেকেই চর্চায় ছিল ইডেনের পিচ। কেমন পিচ হবে সেই নিয়ে চলছিল জোর জল্পনা। তবে ম্যাচের শুরুতে দেখা যায় অসমান বাউন্স। সেই মতো অসুবিধায়ও পড়তে হচ্ছিল দুই দলের প্লেয়ারদের। প্রথম ওভারে বোলিং করাটা যে কঠিন ছিল সেই কথাও বলেন ভারতের এই তারকা পেসার। বাউন্স নিয়ে বুমরা বলেন, ‘এটাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকা তে পাঁচ সেশনে ম্যাচ শেষ হয়। ইংল্যান্ডে ভিন্ন পরিবেশ এ খেলা হয়। আমাদের এটা মানিয়ে নিতে হয়। উইকেট অনুসারে রিভার্স সুইং করি।’
প্রসঙ্গত বুমরা পিছনে ফেললেন অশ্বিনকেও। রায়ান রিকেলটনকে ক্লিন বোল্ড করে অশ্বিনকেও পিছনে ফেলে দিয়েছেন জশপ্রীত বুমরা। তিনি এখন বোল্ড করে সবচেয়ে বেশি উইকেট নেওয়া তৃতীয় ভারতীয় হয়ে উঠেছেন। এটি ছিল ১৫২তম বার, যখন বুমরাহ কোনও ব্যাটসম্যানকে বোল্ড করলেন। এই ক্ষেত্রে তিনি অশ্বিনকে ছাড়িয়ে গিয়েছেন, যিনি ভারতের হয়ে ১৫১ বার বোল্ড করেছেন। অন্য দিকে কুম্বলে ১৮৬ বার এবং কপিল দেবের নামে রয়েছে ১৬৭ ক্লিন বোল্ডের নজির (Jasprit Bumrah)।


