Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি ফরম্যাটের সেরা বোলার বুমরা অবশেষে দলে ফিরছেন তবে তিনি খেলবেন কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি (Jasprit Bumrah)।
মুম্বই দলে যোগ বুমরার (Jasprit Bumrah)
২০২৬ সালের আইপিএল শুরু হওয়ার আগে মুম্বই দলের সবচেয়ে বেশি চিন্তার কারণ ছিল বুমরার দলে যোগ দেওয়া নিয়ে। নাইটদের বিরুদ্ধে নামার আগে সমর্থকদেরও চিন্তা বাড়ছিল বুমরাকে নিয়ে। তবে অবশেষে দলে যোগ দিচ্ছেন বুমরা। যার ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না রোহিত শর্মারা। তবে জানা যাচ্ছে উইল জ্যাকস এবং মিচেল স্যান্টনার খেলতে পারবেন না ফলে মুম্বই তাঁদের পূর্ণ শক্তিতে প্রথম ম্যাচে দল নামাতে পারছে না। বুমরা দলে যোগ দিলেও প্রথম ম্যাচে খেলবেন কিনা সেই বিষয়ে কিছুই নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যদি তিনি না খেলতে পারেন তবে সেটা দলের জন্য বড় ধাক্কা (Jasprit Bumrah)।
একাধিক রিপোর্টে বুমরার বিষয়ে ইতিবাচক দাবি করা হয়েছে। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী কোনও বড় চোটের কারণে না বরং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই তিনি BCCI-র সেন্টার অফ এক্সলেন্সে গিয়েছিলেন। সেখানে কিছুটা সময় কাটানোর পর তিনি ইতিমধ্যেই যোগ দিয়েছেন দলের সঙ্গে।

তিনি নিজের স্বাভাবিক গতিতেই বল করছেন এবং তিনি খেলতে প্রস্তুত বলেই জানা যাচ্ছে। বুমরা খেলতে পারবেন কেকেআর-এর বিরুদ্ধে তবে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি মুম্বইয়ের তরফ থেকে। গত মরশুমে ১৮৩টি উইকেট নিয়ে ছাপিয়ে গিয়েছিলেন মালিঙ্গাকে। তিনি মুম্বইয়ের সর্বোচ্চ উইকেট শিকারি (Jasprit Bumrah)।
বুমরার উপস্থিতি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা দল জানে। আগের মরশুমে বুমরার অনুস্থিতিতে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে পড়েছিল দল। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এই মরশুমে চাইবে বুমরা যাতে প্রথম থেকেই দলের হার ধরেন। বুমরা যদি খেলেন তবে তিনিই দলকে বোলিংয়ে নেতৃত্ব দেবেন। কিন্তু তিনি না খেললে সমূহ বিপদ দলের সামনে। তখন পুরো চাপ গিয়ে পর্বে দীপক চাহার, ট্রেন্ট বোল্টের উপর। নাইটদের ব্যাটিং বিভাগের সামনে সেটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রোহিত শর্মাদের কাছে। দ্রুত উইকেট তুলতে না পারলে ম্যাচ বেশ কঠিন হয়ে যাবে।

বুমরারকে নিয়ে যেমন একদিকে অনিশ্চয়তা রয়েছে, তেমন জ্যাকস ও স্যান্টনার প্রথম ম্যাচে খেলছেন না, এটা নিশ্চিত। স্যান্টনার সদ্য নিউ জিল্যান্ডের হয়ে বিশ্বকাপ শেষ করেছেন, খুব তাড়াতাড়ি তিনি দলের সঙ্গে যোগ দেবেন। জ্যাকস ব্যক্তিগত কারণে অনুপস্থিত, ফলে তাঁর ফিরতে আরও দেরি হতে পারে। এই দুই তারকার অনুপস্থিতি দলে আলাদা ভাবে প্রভাব ফেলছে।
আরও পড়ুন: Woods Arrest: গ্রেফতার প্রখ্যাত গলফার টাইগার উডস: কয়েক ঘণ্টা পরই জামিনে মুক্ত
৭ নম্বরে জ্যাকসকে ফিনিশার হিসেবে ভাব হয়েছিল কিন্তু তাঁর না থাকার কারণে বিকল্প হিসেবে বেছে নেওয়া হতে পারে শেরফান রাদারফোর্ডকে। এই তারকার শেষ দিকে বড় শট খেলার দক্ষতা এবং অভিজ্ঞতা দুই রয়েছে। সেই কারণে আক্রমণাত্মক মেজাজ দলের ঠিক থাকবে বলেই মনে করা হচ্ছে।
কিন্তু স্যান্টনার না থাকায় মিডল ওভারে ম্যাচের হাল ধরা, স্কোর বোর্ড সচল রাখা ও ব্যাটিং গভীরতায় ঘাটতি তৈরি করবে। স্পিন বিকল্প হিসেবে আল্লাহ গজনফরকে খেলানো হতে পারে, তবে এতে ব্যাটিংয়ে গভীরতা কমে যাবে। এই পরিস্থিতিতে শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হতে পারে। তিনি বোলিংয়ের পাশাপাশি কিছু রানও করতে পারবেন কিন্তু স্যান্টনার যতদিন না যোগ দিচ্ছেন ততদিন এই ঘাটতি থেকেই যাবে (Jasprit Bumrah)।


