Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় মুখ জয়া আহসান (Jaya Ahsan)। অভিনয় ও ব্যক্তিগত জীবনের পাশাপাশি সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্যও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। শুধু বাংলাদেশি চলচ্চিত্রেই নয়, ভারতীয় চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি জীবনের সাফল্যের পথ দেখালেন অভিনেত্রী। কী বললেন তিনি ? কোন পথ দেখালেন ? কী করলে জীবনে সাফল্য আসবে ?
প্রশংসা পাওয়া (Jaya Ahsan)
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত (Jaya Ahsan) ‘ তাণ্ডব’ (Taandob) ছবিতে তিনি অভিনয় করেছেন। পাশাপাশি একই বছরে ‘ডিয়ার মা ‘ (Dear Maa) ছবিতে অভিনয় করেছেন। যে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছিলেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের কাছ থেকে। ‘পুতুল নাচের ইতিকথা’তেও( Putulnacher Itikatha ) অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে , প্রতিটি ছবিতে জয়ার অভিনয় এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে তাঁকে। আর এই সাফল্য এক দিনে আসেনি অভিনেত্রীর ঝুলিতে ।
জীবনের টানাপোড়েন (Jaya Ahsan)
অবশ্য অভিনেত্রী জয়ার (Jaya Ahsan) সাফল্য যে খুব সহজেই এসে গিয়েছে তা কিন্তু নয়। জীবনের বিস্তর ওঠাপড়া দেখেছেন অভিনেত্রী। ১৩ বছরের দাম্পত্য জীবনেও ভাঙ্গন ধরেছে তাঁর। দুই বাংলাতে আসা যাওয়ার জন্যেও বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। আর আজ তাঁর এত সাফল্য, তা যে এক দিনে আসেনি তা তিনি জানিয়ে দিলেন।
কী ভাবে সাফল্য আসে ?
জীবনের সফলতার পথ বলতে গিয়ে জাহিদ হাসান নামক এক ব্যক্তির কথা তুলে ধরেন জয়া আহসান (Jaya Ahsan)। সেই কথা অনুযায়ী অভিনেত্রী বলতে চেয়েছেন, “শাপলা ফুল যেমন জলের ওপরে ভেসে থাকে, তাকে যখন যেমন ইচ্ছা তুলে নেওয়া যায়। ঠিক তেমনি জীবনে সফলতাও সামনে ধরা দেয় না। অনেকটা শোল মাছ ধরার মতো, কাদা জলের মধ্য দিয়ে তাকে খুঁজে আনতে হয়।”
আরও পড়ুন: WB Weather Update: সক্রিয় মৌসুমি অক্ষরেখা, আবার ঝেঁপে নামবে বৃষ্টি!
অভিনেত্রী জীবনের সফলতার গল্প বলতে গিয়ে অনেকটা নিজের পথ চলার গল্পকেই যেন ইঙ্গিত দিলেন। আর এটি শুধু একজনের ক্ষেত্রে না প্রতিটি ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ সফলতা কখনোই নিজে থেকে ধরা দেয় না, তাকে পরিশ্রম ও প্রচেষ্টার মধ্য দিয়ে কাছে নিতে হয়। যদিও অভিনেত্রী আগা গোড়াই নিজের দুঃখ কষ্টকে খুব একটা জাহির করে বলতে পছন্দ করেন না।
অভিনয়ের পাশাপাশি সমাজমূলক কাজ
জয়া আহসান বাংলাদেশের গুণী অভিনেত্রী ও মডেল। যিনি তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে দর্শকের মন জয় করে নিয়েছেন। তিনি শুধু বাংলাদেশেই না, পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। দীর্ঘ কেরিয়ার জীবনে নাটক ,সিনেমা ,সিরিজে অভিনয় করে তিনি সফলতা অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত। বর্তমানে জয়া একাধিক বাংলা ও হিন্দি প্রজেক্টে কাজ করছেন। দুই বাংলা চলচ্চিত্রে অভিনেত্রীর উপস্থিতি নতুন প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা । তাঁর অভিনীত চরিত্রে থাকে আবেগ ও গভীরতা, যা তাঁকে একজন সত্যিকারের অভিনেত্রী হিসাবে আলাদা করে তুলে ধরে।


