Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ পাঁচদিন পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জম্মু ও কাশ্মীরের জনজীবন। ইরান-ইজরায়েল সংঘাত এবং আয়াতুল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত উপত্যকায় পুনরায় ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা চালু করেছে প্রশাসন(JK Situation)।
ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক (JK Situation)
গত রবিবার থেকে উত্তেজনার আশঙ্কায় শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল। গুজব ছড়ানো রুখতে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি শান্ত হওয়ায় শুক্রবার রাত থেকে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়েছে।
স্বস্তিতে সাধারণ মানুষ
শনিবার সকাল থেকে দোকানপাট ও বাজার খোলা সহ রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে। বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় স্বস্তিতে সাধারণ মানুষ। তবে সতর্কতা হিসেবে স্পর্শকাতর এলাকায় এখনও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে।
সীমান্তে ‘হাই অ্যালার্ট’ জারি (JK Situation)
জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। সীমান্তে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, সীমান্তের ওপারে নতুন করে একাধিক সন্ত্রাসবাদী লঞ্চ প্যাড সক্রিয় করা হয়েছে, যেখানে শত শত জঙ্গী ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: Dharmatala Dharna: ‘বেশি কিছু করলে দিল্লিতে সরকার ফেলে দেব’, ধরনা মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার
পাক ড্রোনের অনুপ্রবেশের চেষ্টা (JK Situation)
গত ৭২ ঘণ্টায় জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় বেশ কয়েকবার পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত করেছে ভারতীয় সেনা। প্রতিটি ক্ষেত্রেই সেনার তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।নিরাপত্তা সংস্থার মতে, ড্রোনের মাধ্যমে পাকিস্তান সম্ভবত ভারতের প্রতিক্রিয়ার সময় এবং প্রতিরক্ষা প্রস্তুতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছে।



