Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাকরি প্রার্থীদের জন্য কাজে সুযোগ রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক অধীনস্থ সংস্থায়। পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে কাজ (Job)।
পরিবহণ মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ (Job)
চাকরির সুযোগ রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীনস্থ সংস্থায়। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কাজের সুযোগ রয়েছে সংস্থার উচ্চ পদে। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্য রাজ্যে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (Job)।
ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিয়োগ করা হবে সংস্থায়। মোট শূন্যপদ রয়েছে ৩৪টি। নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে এই পদের জন্য। নিযুক্তদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উত্তর পূর্বের কোনও রাজ্য, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ বা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। নিযুক্তদের বেতন হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।
আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৪ বছর। তবে বয়সের ছাড় রয়েছে সংরক্ষিতদের জন্য। ইচ্ছুক ব্যক্তিদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে গেট উত্তীর্ণও হতে হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন: Munich Airport: হঠাৎ আকাশে ড্রোন, তাই কি বন্ধ বিমান চলাচল?
সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে প্রার্থীদের গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এই পদে আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিপত্র সহ আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ অক্টোবর থেকে আর চলবে ৩ নভেম্বর পর্যন্ত (Job)।


