Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দোরগোড়ায় বিধানসভা ভোট। নির্বাচনের দিন ঘোষণা না হলেও মানুষের মনে ভোট নিয়ে উত্তেজনা কিন্তু জারি রয়েছে। পাড়ার মোড়ে. চায়ের দোকানে আলোচনা শিরোনামে ভোট উঠে আসছে। কেটিভি বাংলা এই সময়ই সামনে আনল এক জনমত সমীক্ষা। চলুন দেখে নেওয়া যাক রিপোর্টে ঠিক কী কী উঠে আসছে(Jonomot Samiksha)।
K TV বাংলার জনমত সমীক্ষা (Jonomot Samiksha)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসছে। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের মতামত জানতেই K TV বাংলা রাজ্যজুড়ে চালাচ্ছে এক বিশেষ জনমত সমীক্ষা। এই সমীক্ষায় রাজ্যের মানুষ বর্তমান রাজ্য সরকার, বিরোধী দল, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, দুর্নীতি, জনমুখী প্রকল্প এবং আগামী দিনের নেতৃত্ব-সব বিষয়েই নিজেদের মতামত তুলে ধরছেন।
তৃণমূল এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে
৫১% মানুষের মতে তৃণমূল এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে, ৪০% মানুষের মতে সংখ্যাগরিষ্ঠ ভোট হবে বিজেপির। বাম ও কংগ্রেসের পক্ষে ভোট বেশ কম। ৪% মানুষ মনে করেন বামেরা সংখ্যাগরিষ্ঠা পাবে এবং কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতার পক্ষে ৫% মানুষ।

বাংলায় কি পরিবর্তন দরকার?
K TV বাংলার এই জনমত সমীক্ষায় প্রশ্ন ছিল ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলায় কি পরিবর্তন দরকার ? হ্যাঁয়ের পক্ষে ভোট পড়ে ৪১ %, নায়ের পক্ষে ভোট আসে ৪৮% এবং নো কমেন্টসের পক্ষে দাঁড়ান ১১% মানুষ।

এই সরকারকে আবার সুযোগ দিতে চান?
২০২৬ বিধানসভা নির্বাচনে বর্তমান সরকারকে আবার সুযোগ দিতে চান কিনা প্রশ্নে হ্যাঁয়ের পক্ষে ভোট আসে ৪৭%, না য়ের পক্ষে ৪৩% এবং নো কমেন্টসের পক্ষে ১০% ভোট পড়ে।

ভোট দেওয়ার প্রধান কারণ
ভোট দেওয়ার প্রধান কারণ হিসেবে উন্নয়ন, নিরাপত্তা এবং পরিবর্তনের পক্ষে ভোট পড়ে যথাক্রমে ৪৮%, ৪১% এবং ১১%। অর্থাৎ উন্নয়নকেই নির্বাচনের মূল প্রতিপাদ্য বলে মনে করেন রাজ্যের মানুষ।

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী (Jonomot Samiksha)
বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান এই প্রশ্নে স্বাভাবিক ভাবেই জনতার সংখ্যাগরিষ্ঠ মত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনমত সমীক্ষায় তিনি পেয়েছেন ৫৭% সমর্থন, শুভেন্দু অধিকারী পেয়েছেন ২২% সমর্থন, অধীর চৌধুরী পেয়েছেন ১২% সমর্থন, মহম্মদ সেলিম পেয়েছেন ৯% সমর্থন।
আরও পড়ুন: Sikandar Raza: রোহিতকে টপকে রাজাই ‘সিকান্দার’
জনমত সমীক্ষা কোনও দলের পক্ষে বা বিপক্ষে নয় (Jonomot Samiksha)
শহর থেকে গ্রাম, যুবক থেকে প্রবীণ-সব শ্রেণির মানুষের অংশগ্রহণে উঠে এসেছে ভিন্ন ভিন্ন মত। কেউ বলছেন উন্নয়ন হয়েছে, আবার কেউ বলছেন পরিবর্তন দরকার। কারও মতে সরকার জনমুখী, কারও মতে আরও স্বচ্ছতা প্রয়োজন। K TV বাংলার এই জনমত সমীক্ষা কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, বরং বাংলার মানুষের ভাবনা, আশা ও অসন্তোষকে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।



