Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরুর আগেই চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলের এই তারকা ক্রিকেটারকে (Josh Hazlewood)।
চোটের কবলে বিরাট বাহিনী (Josh Hazlewood)
আইপিএল-এর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকটা দিন। তবে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল-এর প্রথম দুই সপ্তাহ পাওয়া যাবে না অস্ট্রেলিয়ার তারকা জস হ্যাজলউডকে। চোটের জন্য ছিটকে গেলেন এই অজি তারকা। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিতে পারেননি তিনি। কয়েকমাস মাঠের বাইরে রয়েছেন তিনি। তার মধ্যেই নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সুপার লিগ খেলতে যেতেও সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া (Josh Hazlewood)।
কবে ২২ গজে ফিরবেন এখন সেটা সময়ের অপেক্ষা। হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিস সমস্যায় জর্জরিত হ্যাজলউড। আরসিবি প্রথম দুই ম্যাচে পাবেন না তাঁকে। যার অর্থ প্রায় পাঁচ মাস পরে হয়ত মাঠে নামবেন অজি তারকা।

একই চোট জনিত সমস্যায় ভুগছেন প্যাট কামিন্স। পিঠের চোটের কারণে তিনিও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। রিকোভারি পর্যায়ে রয়েছেন তিনি। ফলে তিনিও কবে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যোগ দেবেন সেটা অনিশ্চিত। ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ রয়েছে আর সেই কথা মাথায় রেখেই বাড়তি কোনও ঝুঁকি নিতে চাইবেন না দুই অজি তারকা।
আরও পড়ুন: KKR: তরুণ অস্ত্রে শান নাইট শিবিরের, শহরে এন্ট্রি নিলেন কেকেআর তারকারা
অন্যদিকে, আইপিএল-এ ঘরের মাঠে ফিরছেন বিরাট কোহলির দল। কর্ণাটক সরকারের থেকে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি পেয়ে গিয়েছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামের নিরাপত্তা পর্যবেক্ষণ করে দেখার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়েছিল। শুরুতে কিছুটা অনিশ্চিয়তার মধ্যে থাকলেও সেখানে দর্শকরা অবশেষে বিরাটদের ম্যাচ দেখতে পারবেন (Josh Hazlewood)।


