Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পদার্থবিদ্যা বিষয়ে গবেষণায় আগ্রহীদের খুঁজছে রাজ্যের বিজ্ঞান গবেষণাকেন্দ্র (Job)। সংশ্লিষ্ট পদের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) অথবা জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট-এ (জেস্ট) উত্তীর্ণ ব্যক্তিকেই নিয়োগ করা হবে।
পদার্থবিদ্যায় গবেষণার সুযোগ (Job)
বিধাননগরের সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থপুষ্ট প্রকল্পে কাজ চলছে আর সেখানেই করা হবে কর্মী নিয়োগ। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা। সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ গবেষণার জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে (Job)।
সংস্থায় ‘মেটিরিয়াল স্পেসিফিক মডেলিং অফ নভেল রেসপন্সেস ইন কোয়ান্টাম মেটিরিয়ালস’ প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাই।

আরও পড়ুন: Jorasanko: কেমন ছিল ঠাকুরবাড়ির হারানো দুর্গাপুজো?
এই পদে আবেদনের জন্য ইচ্ছুক ব্যক্তিদের জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের (নেট) মধ্যে যে কোন একটি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। বিশদে জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন (Job)।
নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হিসেবে ধার্য করা হয়েছে প্রতি মাসে ৩৭ হাজার টাকা। নিযুক্ত ব্যক্তিকে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। তাছাড়া তাদের জন্য বরাদ্দ হয়েছে বাড়ি ভাড়া। ই-মেইল মারফত আবেদনপত্র জমা দিতে হবে আগ্রহীদের? আবেদন করার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। তবে আবেদন করার আগে সংস্থার ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য পড়ে নেওয়া প্রয়োজন (Job)।


