Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কঙ্কনা রানৌত (Kangana Ranaut) আবার শুটিংয়ে ফিরছেন! রাজনীতিতে তাঁর জায়গা নয়, তা কী তিনি কখনো বলেছিলেন? বহুবার এমন গুঞ্জন শোনা গিয়েছিল, তিনি নাকি রাজনীতি ছাড়ছেন বলে। এর আগেও অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা। অভিনেত্রীর শেষ কয়েকটি ছবি সাফল্য লাভ না করলেও তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মনে কোনও প্রশ্ন নেই। তাঁর অভিনীত বহু ছবি দর্শকের মন জয় করে নিয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, কঙ্গনা নিজের অভিনীত ছবির সিক্যুয়েল নিয়ে ফিরছেন। অনুরাগীরা বেশ খুশি তাঁর অভিনয়ে ফেরা নিয়ে। কোন কোন ছবিতে ফিরছেন অভিনেত্রী কঙ্কনা? তবে কী তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন ? কবে আসতে চলেছে তাঁর অভিনীত ছবি ?
ছাড়ছেন রাজনীতি (Kangana Ranaut)
মাঝে রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেত্রী কঙ্কনা রানৌত (Kangana Ranaut)। শোনা গিয়েছিল রাজনীতিতে তাঁর ভালো লাগছে না। কারণ সেখানে অনেক পরিশ্রম করতে হয় ,সেই তুলনায় টাকার অংক খুবই কম। যদিও এ কথাটি শোনা মাত্র, দর্শক যেভাবে তাঁকে নেবে অর্থাৎ যেদিকে বেশি পছন্দ করবে, তিনি সেই কাজ নিয়েই ব্যস্ত থাকবেন। রাজনীতিতে যুক্ত হওয়ায় কঙ্গনার আগের প্রকল্প গুলি পিছিয়ে গিয়েছিল।
শুটিংয়ে ব্যস্ত
সম্প্রতি অভিনেত্রী কঙ্কনা রানৌত ( Kangana Ranaut) কয়েকটি ছবির প্রকল্প নিয়ে ব্যস্ত রয়েছেন। চলতি বছরে নভেম্বর মাসে শুটিং করতে চলেছেন ‘কুইন ২’ এর। ছবিটির চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ‘ কুইন ‘ ( Queen) ছবির মতই এই ছবির শুটিং হবে ভারত ও লন্ডনে। এছাড়াও ‘তনু ওয়েড্স মনু’ (Tanu Weds Manu) ছবির তৃতীয় অংশের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও এই ছবিটি শুটিং শুরু হতে পারে ২০২৬ এ। এক সময় কঙ্কনার অভিনীত ‘গ্যাংস্টার’ , ‘ কুইন’ ,’ ফ্যাশন ‘ , ‘তনু ওয়েডস মনু ‘ ছবিগুলি জনপ্রিয়তা পেয়েছিল। অভিনেত্রীর অভিনয় প্রশংসা পেয়েছিল দর্শক মহলে।

আরও পড়ুন : Devlina Kumar: মঞ্চে মিথ্যা বলবেন দেবলীনা! কাজের খাতিরে অভিনেত্রীর নতুন রূপ
দায়িত্ববোধ কাঁধে নেওয়া (Kangana Ranaut)
কঙ্কনা রানৌত (Kangana Ranaut) রাজনীতি মঞ্চেও সমান সক্রিয়। দিল্লিতে আয়োজিত ২০২৫ সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভারতীয় দলের জার্সি উন্মোচন করেন কঙ্কনা। এই আয়োজনে উপস্থিত ও তাঁর দায়িত্ব বোধ সংসদ সুলভ ভূমিকার প্রমাণ দেয়। তবে কঙ্গনা রানৌত স্পষ্ট ভাবে জানাননি, তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন কিনা। বরং তিনি বলেছেন,”যেখানে মানুষ আমাকে বেশি চায়, সেদিকেই আমি মন দেব।”
নতুন অধ্যায় শুরু (Kangana Ranaut)
সব মিলিয়ে অভিনেত্রী কঙ্কনা (Kangana) রাজনীতি ও চলচ্চিত্র দুই ক্ষেত্রেই নিজেকে সক্রিয় রেখেছেন। একদিকে দর্শক অন্যদিকে ভোটারদের চাহিদা ও দায়িত্ববোধের ভারসাম্যে এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সব মিলিয়ে বলা যেতে পারে একজন গুণী, সাহসী ও বিতর্কিত অভিনেত্রী কঙ্কনা রানৌত (Kangana Ranaut)।


