Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সলমন খানের (Salman Khan) জন্য গুলি করা হয় কপিলের ক্যাফেতে (Kapil Sharma)! কোন বিপদে পড়লেন কপিল? সম্প্রতি কপিল শর্মার ( Kapil Sharma) ক্যাফেতে গুলি চালানো হয়। অবশ্য তাতে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি বলে শোনা গিয়েছে। কিন্তু এই আচমকা গুলি চালানোর খবর ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা লরেন্স বিশ্নোইয়ের লোকজন নাকি এমন কান্ড করেছে ! কেন এমন ঘটনা ঘটল ? কী জানা গিয়েছে ?
কড়াকড়ি জীবন
সলমন খানকে (Salman Khan) সহ্য করতে পারেন না লরেন্স বিশ্নোই। আর যার জন্য আগে বহুবার সলমনের উপর আক্রমণ হয়েছে । বলা যেতে পারে, যার জন্য সলমনের জীবনে এত কড়াকরি । এমনকি সলমনের বাড়িও বুলেটপ্রুফ কাঁচ দিয়ে ঘেরা। কিন্তু প্রশ্ন উঠছে, লরেন্স বিশ্নেইয়ের লোকজন কপিল শর্মা ক্যাফেতে কেন আক্রমণ করল ? কপিল শর্মার সাথে কীসের শত্রুতা ? একমাস আগেও গুলি চলেছিল ক্যাফেতে । দুবার দুবার ভয়াবহ ঘটনায় আতঙ্কিত কপিল শর্মা (Kapil Sharma)।

গুলি চালানোর খবর
লরেন্স বিশ্নই নাকি এক খলিস্তানি জঙ্গি সংগঠন। শোনা গিয়েছে, কপিল শর্মার (Kapil Sharma) ক্যাফেতে গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছে গোল্ডী ঢিল্লোঁ ও লরেন্স বিশ্নই । অর্থাৎ সলমন খানের পর তাদের নজরে এসে গিয়েছে কপিল শর্মাও। আর এতেই এই সংগঠন থেমে থাকেনি। শোনা গিয়েছে, পরবর্তীকালে মুম্বাইতে হামলা চালাবে বলে তারা হুমকি দিয়েছে। তাঁদের পাঠানো একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে (Kapil Sharma)।
আরও পড়ুন: Salim Pistol : নেপাল থেকে ধরা পড়ল ভারতের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী সেলিম পিস্তল!
হুমকি
ভাইরাল অডিও ক্লিপে বলা হয়েছে বলিউডের সমস্ত পরিচালক, প্রযোজক ও শিল্পীদের উদ্দেশ্য করে। সলমন খানের ( Salman Khan) সাথে যে বা যিনি কাজ করবেন তাঁকেই গুলি করা হবে। আর সেটা কোনও ছোট পরিচালক হলেও তা মানা হবেন না। ছোট বড় একাধারে সমস্ত শিল্পীকেই এই হুমকি দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছে। বলা হয়েছে, সালমন খানের সাথে যিনি কাজ করবেন, তাঁর বুকেই নাকি গুলি চালাবে তারা ! এমনকি জঙ্গি সংগঠন থেকে এও হুমকি দেওয়া হয় , মুম্বাইয়ের রাস্তায়ও একে-৪৭ চালানো হবে (Kapil Sharma)।

নজরে আসা
আসলে কিছুদিন আগে কপিল শর্মার (Kapil Sharma) শোতে তৃতীয় সিজনের প্রথম পর্বে সলমনকে আমন্ত্রণ করা হয়। তাই কপিল শর্মার ক্যাফেতে আক্রমণ করেছে বলে দাবি করেন লরেন্স বিশ্নেই। এবার অনেকের মনে প্রশ্ন উঠছে। তাহলে কি সালমন খানের মতো কপিল শর্মাও বিশ্নই গ্যাংয়ের নজরে ? সলমনের সাথে কি কেউ কাজ করতে পারবেন না?


