Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এল-মা হলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। শুক্রবার সকালে এই সুখবরটি জানিয়েছেন তাঁর স্বামী, অভিনেতা ভিকি কৌশল। সমাজ মাধ্যমে পোস্ট করে ভিকি লেখেন, “আমাদের পৃথিবীতে এসেছে আমাদের খুশির কারণ।” সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হৃদয়ের ইমোজি। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়, শুভেচ্ছা বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া।
দিন গোনার পালা (Katrina Kaif)
গত সেপ্টেম্বরেই ক্যাটরিনা ও ভিকি তাঁদের জীবনের এই নতুন অধ্যায়ের (Katrina Kaif) কথা ঘোষণা করেছিলেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা শুরু হচ্ছে। ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরে আছে আমাদের হৃদয়।” সেই মুহূর্ত থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয় দিন গোনার পালা।
গোপনে বিবাহবন্ধন (Katrina Kaif)
২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের এক বিলাসবহুল রিসর্টে (Katrina Kaif) গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। বিয়ের আয়োজন ছিল অত্যন্ত গোপনীয়, কেবলমাত্র ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই উপস্থিত ছিলেন সেখানে। তারপর থেকে দু’জনেই নিজেদের পেশাগত জীবন আর ব্যক্তিগত সময়ের মধ্যে সামঞ্জস্য রেখে চলেছেন। তবে ২০২৪ সালের শুরু থেকেই ক্যাটরিনাকে পর্দায় খুব একটা দেখা যাচ্ছিল না। দীর্ঘদিন তিনি ছিলেন লন্ডনে, নিজের মায়ের কাছে। সেই সময় থেকেই জল্পনা শুরু হয় যে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। মাঝে মাঝে তাঁকে দেখা গিয়েছে ধর্মীয় স্থানে বা সামাজিক অনুষ্ঠানে, কিন্তু ছবির পর্দা থেকে একেবারে দূরে ছিলেন তিনি।

খোলামেলা কথা
ভিকিও সম্প্রতি এক সাক্ষাৎকারে আসন্ন মাতৃত্ব ও পিতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “এটা একেবারে আশীর্বাদের মতো সময়। আমরা দু’জনেই অপেক্ষা করছি আমাদের সন্তানকে কোলে নেওয়ার জন্য।” সেই সাক্ষাৎকারের কিছু দিনের মধ্যেই তাঁদের জীবনে এলো সেই কাঙ্ক্ষিত সুখবর।
আরও পড়ুন: Humayun Kabir: জোড়াফুলে নেই হুমায়ুন! গড়বেন নিজের দল?
ক্যাটরিনার ঘনিষ্ঠরা জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন। ভিকি আপাতত সব কাজ থেকে বিরতি নিয়েছেন, স্ত্রী ও নবজাতকের পাশে সময় কাটাচ্ছেন।


