Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল ( Vicky Kaushal) এবার জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন। বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁরা জানালেন, খুব শিগগিরই তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। কী পোস্ট করলেন দম্পতি ? কবে আসছে নতুন সদস্য?
নতুন অতিথি আসার খবর (Katrina Kaif)
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) সম্প্রতি একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি বেবি বাম্প ধরে আছেন, আর পাশে দাঁড়িয়ে ভিকি কৌশল তাঁর সঙ্গ দিচ্ছেন। এই পোস্ট প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যেই ভক্ত থেকে শুরু করে বলিউড সেলিব্রিটিরা অভিনন্দন জানাতে শুরু করেন।
কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে ক্যাটরিনা (Katrina ) মা হতে চলেছেন। শুটিং সেট থেকে ফাঁস হওয়া কিছু ছবি এবং তাঁর আউটফিটে সাম্প্রতিক পরিবর্তন সেই জল্পনা আরও উসকে দেয়। তবে দম্পতি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। অবশেষে তাঁরা সরাসরি নিজেরাই এই সুখবর ভাগ করে নিলেন।
কবে নতুন অতিথির আগমন? (Katrina Kaif)
জানা গেছে, ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif) বর্তমানে মাতৃত্বকালীন সময়ের শেষ পর্যায়ে রয়েছেন। অক্টোবর-নভেম্বরের মধ্যে তাঁদের সন্তানের আগমন হতে পারে বলে। তবে নির্দিষ্ট সময় বা অন্য কোনও ব্যক্তিগত তথ্য এখনও প্রকাশ করেননি তারকা দম্পতি।
ভক্তদের মতে, ক্যাটরিনা এবং ভিকির এই নতুন যাত্রা তাঁদের জীবনে যেমন আনন্দ নিয়ে আসছে, তেমনি বলিউড ইন্ডাস্ট্রির জন্যও এটি এক বিশেষ মুহূর্ত। সহকর্মীরাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে ব্যস্ত।
অপেক্ষায় ভক্তরা
ক্যাটরিনার মা হওয়ার খবর প্রকাশের পর ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশলের (Vicky Kaushal) জীবন এখন ভক্তদের আরও কাছে চলে এসেছে। তাঁদের এই নতুন অধ্যায়কে ঘিরে সকলেই অপেক্ষায় রয়েছেন, কবে আসবে বলিউডের এই জনপ্রিয় দম্পতির ঘরে ছোট্ট সদস্য।
আরও পড়ুন: Bharat Sevashram Sangha: জলমগ্ন কলকাতায় রান্না করা খাবার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ
সুন্দর সম্পর্ক ও শ্রদ্ধাবোধ
প্রসঙ্গত , বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাঁদের বিবাহের পর থেকে বারবার শিরোনামে এসেছেন তাঁদের সুন্দর সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের কারণে। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের একটি রাজকীয় প্রাসাদে গোপনীয়তা বজায় রেখে তাঁদের বিয়ে হয়, যা বলিউডে বেশ আলোড়ন তুলেছিল। বিয়ের পর থেকেই ক্যাটরিনা ও ভিকি একে অপরকে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান ও তাঁদের ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। কাজের ব্যস্ততার মাঝেও তাঁরা একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করেন।


