Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় স্বস্তি (Kejriwal on Modi) পেল আপ শিবির। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত বহুল আলোচিত আবগারি নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসৌদিয়া এবং বিআরএস নেত্রী কে কবিতা-সহ মোট ২৩ জন অভিযুক্তকে সসম্মানে মুক্তি দিয়েছে। প্রায় ৬০০ পাতার পর্যবেক্ষণে আদালত জানায়, সিবিআই বৃহত্তর ষড়যন্ত্র বা দুর্নীতির অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও বিশ্বাসযোগ্য প্রমাণ পেশ করতে পারেনি। এমনকি মামলাটি বিচারপর্বে নিয়ে যাওয়ার মতো উপাদানও পাওয়া যায়নি। আদালতের এই রায়কে ‘সত্যের জয়’ বলে উল্লেখ করেছেন কেজরিওয়াল।
কেন্দ্রকে কড়া আক্রমণ (Kejriwal on Modi)
রায়ের পর সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল (Kejriwal on Modi) কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, আপকে রাজনৈতিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যেই এই মামলা সাজানো হয়েছিল। একই সঙ্গে তিনি বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, সাহস থাকলে দিল্লিতে ফের নির্বাচন হোক। বিজেপি ১০টির বেশি আসন পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও ঘোষণা করেন।

আপ শিবিরে স্বস্তি
উল্লেখ্য, ২০২১-২২ সালের আবগারি নীতিতে অনিয়ম এবং প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ২০২৩ সালে সিসৌদিয়া এবং ২০২৪ সালে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ কারাবাস, জামিন এবং আইনি টানাপড়েনের পর অবশেষে আদালতের এই রায় আপ শিবিরে বড় অক্সিজেন জোগাল।

আরও পড়ুন: Earthquake: ৪৫ সেকেন্ডের কম্পনেই তছনছ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রায় শুধু আইনি জয় নয়, দিল্লির রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে। আগামী দিনে এই ইস্যু রাজধানীর রাজনৈতিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।


