Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছুটি মানেই ব্যাগ কাঁধে বেড়িয়ে পড়া, ছুটির আনন্দে ঘুরে দেখা নানান জায়গা (Travel)। কিন্তু কেরল যাবেন ভাবছেন? তাহলে লিস্টে থাক এই জায়গাগুলো।
চেনা অচেনার মাঝে (Travel)
মন ভাল করার ওষুধ লুকিয়ে থাকে প্রকৃতির মধ্যেই। পাহাড় হোক বা সমুদ্র, ঘুরতে গেলে যেন মন হয়ে ওঠে সতেজ আর সেখানে যদি জায়গার নাম কেরল হয় তবে কথাই নেই (Travel)। কেরলকে বলা হয় ‘ঈশ্বরের আপন দেশ’। যার আছে চেনা আর অচেনা দুই ভাগ, প্রাকৃতিক সৌন্দর্যের বিস্তার অতি সহজেই জয় করে নিতে পারে পর্যটকের মন।
পাহাড়ের কোলে সমুদ্র সৈকত, নারকেল বাগান, জলপ্রপাত, অরণ্য, মন্দির সব মিলিয়ে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে কেরলকে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আছে ঐতিহাসিক নিদর্শন আর সংস্কৃতি। সেখান থেকে ঘুরে আসতে পারেন এবার ছুটিতে। আর গেলে এই জায়গাগুলো ঘুরে আসতে ভুলবেন না।

মুন্নার
কোচি থেকে মুন্নার আসতে সময় লাগে সাড়ে চার ঘন্টা। দূরত্ব ১২৬ কিলোমিটার। মুন্নারের গোটা রাস্তাতেই চোখে পড়বে প্রকৃতির অপরূপ রূপ (Travel)। বর্ষায় মুন্নার যেন ছবির মতো সুন্দর। পথে বেশ কিছু ঝর্না চোখে পড়বে যার রূপ অনবদ্য। সবুজ মুন্নারকে দেখতে যেতে হবে মাটুপেট্টি ড্যামে। লেকের জলে বোটিং করার সুবিধাও আছে। তাছাড়াও দেখে আসতে পারেন অপরূপ সুন্দর কুণ্ডলা লেখ ও ড্যাম। এখানকার এরাভিকুলম ন্যাশনাল পার্কে অবশ্যই যাবেন। এ ছাড়াও দেখে নিন চিনার ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি।
ভ্যাগামন
মুন্নার বা আলেপ্পি যেমন চেনা জায়গা কেরলের, তেমমই এ রাজ্যের অচেনা বেড়ানোর জায়গা ভ্যাগামন। এই শহরের অনবদ্য সৌন্দর্য মুন্নার-আলেপ্পির সঙ্গে টক্কর দেয়। অচেনা রোমাঞ্চকর জায়গায় যাঁরা ঘুরতে ভালোবাসেন, তাঁদের জন্য আদর্শ স্থান ভ্যাগামন (Travel)। এটি কেরলের ইদুক্কু জেলার এক অসাধারণ প্রাকৃতিক গ্রাম। মনোরম আবহাওয়ার জন্য এখানে বছরের যে কোনও সময়ে যাওয়া যায়।
আরও পড়ুন: Travel: বারাণসী গিয়ে থাকলেও কি ঘুরে এসেছেন এই জায়গাগুলো থেকে?
থেক্কাডি ও পোরিয়ার
ঢেউখেলানো পাহাড়ের গায়ে চায়ের বাগান, মশলার বাগান আর পেরিয়ার লেক, এই নিয়েই থেক্কাডি। চা বাগানের পাশেই দেখা যায় প্রচুর এলাচ ও আনারসের চাষ। পেরিয়ার ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি অবশ্যই যাবেন। এই জাতীয় উদ্যানে রয়েছে বাঘের সংরক্ষণাগার ও হাতির অভয়ারণ্য। এ ছাড়াও বহু পরিযায়ী পাখির দেখা পাওয়া যায় এখানে।
বেকাল
নিরিবিলি এক পাহাড়ি শহর বেকাল। কেরলের পাহাড়ে ঘেরা এই শহরের মধ্যে আছে সবকিছু। প্রাচীন দুর্গ, শান্ত জলাশয়, নির্মল সমুদ্র সৈকত। এখানের নিত্যানন্দ আশ্রম গুহা আপনাকে দেবে রোমাঞ্চকর অনুভূতি। একসঙ্গে ৪৫টা গুহার সমাহার।
ভেম্বানাদ হ্রদ ও কুমারকোম
থেক্কাডি থেকে কুমারকোমের দূরত্ব প্রায় ১২২ কিলোমিটার। সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। রাস্তার সৌন্দর্য নজরকাড়া। এখানে রয়েছে বিস্তীর্ণ চা-বাগান। এ ছাড়াও রয়েছে কোকো ও কফির বাগান, মশলা ও এলাচ বাগান। কুমারকোম জনপদটি ভেম্বানাদ লেকের ঠিক পাশে। ভেম্বানাদ কেরলের দীর্ঘতম ব্যাকওয়াটার লেক। আয়তন ২৩০ বর্গ কিলোমিটার। এই হ্রদে ভাসতে ভাসতে চোখে পড়বে নানা প্রজাতির পাখি।
তাহলে আর দেরি কেন? এখনই ঘুরে আসুন এইসব জায়গা থেকে। আরও এরকম জায়গার সন্ধান পেতে চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা ডিজিটাল-এ (Travel)।


