Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে (Kerosene in LPG Crisis) জ্বালানি বাজারে অস্থিরতা বাড়তেই দেশে রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ বাড়ছে। তৃণমূল স্তরে অনেক জায়গাতেই এলপিজি সিলিন্ডার পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। এই পরিস্থিতিতে বিকল্প জ্বালানি হিসেবে আবারও কেরোসিন তেল ব্যবহারের পথ খুলে দিল কেন্দ্র সরকার। দীর্ঘ বিরতির পর ফের রেশন দোকানগুলিতে কেরোসিন সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্ধ কেরোসিন তেলের গণবণ্টন (Kerosene in LPG Crisis)
উল্লেখ্য, ২০২২ সাল থেকে পরিবেশ দূষণের কারণ (Kerosene in LPG Crisis) দেখিয়ে রেশন দোকানে কেরোসিন তেলের গণবণ্টন বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান জ্বালানি সঙ্কটের আবহে সেই সিদ্ধান্তে সাময়িক বদল আনা হয়েছে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে কেরোসিনকে ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেরোসিন বণ্টনের অনুমতি (Kerosene in LPG Crisis)
এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে চিঠি দিয়েছিল ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’। রেশন ডিলারদের সেই আবেদন বিবেচনা করেই কেন্দ্র সাময়িকভাবে কেরোসিন বণ্টনের অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।
কীভাবে সংগ্রহ করবেন?
সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন রেশন দোকানে কেরোসিন তেল সরবরাহ শুরু হতে পারে। পশ্চিমবঙ্গের জন্য প্রায় ৪ হাজার ১০০ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী ৪৫ দিনের মধ্যে এই তেল সংগ্রহ করতে হবে এবং পরে রেশন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুন: Hardeep Singh Puri: ২৫ দিন নয় ৪৫ দিন পর গ্যাস বুকিং! সাফ জানাল কেন্দ্র
মানুষের জীবনে বাড়তি চাপ
এই সিদ্ধান্তে রেশন ডিলাররা স্বস্তি প্রকাশ করলেও তাঁদের দাবি, কেরোসিন বণ্টনের এই অনুমতি যেন সাময়িক না হয়ে স্থায়ী হয়। তাঁদের মতে, রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ তৈরি করছে। তাই বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিনের নিয়মিত সরবরাহ বজায় রাখা প্রয়োজন।


