Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি-র(BNP) চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অতি সঙ্কটজনক(Khaleda)। সোমবার এ কথা জানিয়েছেন, তাঁর দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, খালেদা জিয়া খুব সঙ্কটজনক অবস্থায় চলে গিয়েছেন।
রবিবার রাত থেকেই পরিস্থিতির অবনতি (Khaleda)
ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউ-তে ভর্তি খালেদার শরীরের অবস্থা রবিবার রাত থেকেই খারাপের দিকে যেতে থাকে। একথা জানিয়ে আজম বলেন, তিনি এখনও লড়াই চালাচ্ছেন ফিরে আসার জন্য। এখনও অবস্থা সঙ্কটজনক। বলার মত কোনও অবস্থায় এখনও তিনি আসেননি। গোটা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই বলার নেই।
কিডনির সমস্যাই মূল কারণ (Khaleda)
হাসপাতাল সূত্রে দাবি, কিডনির সমস্যা ঠিক না হলে খালেদার শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা কম। ৮০ বছর বয়সি বিএনপি নেত্রীকে দেখতে রবিবার সকাল থেকে ঢাকার হাসপাতালের বাইরে ভিড় জমেছে দলের নেতা-কর্মীদের। দলের কোনও কোনও নেতা হাসপাতালে ঢুকলেও খালেদার কাছাকাছি কেউ যেতে পারেননি। যেহেতু তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং নিউমোনিয়া ধরা পড়েছে, তাই চিকিৎসকেরা বাড়তি সতর্ক। কাউকেই তাঁর কেবিনের কাছে যেতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: Result out: বছর ঘুরলেই ভোট, মঙ্গলে রেজাল্ট আউট: নানা দফতরের রিপোর্ট কার্ড দেখবেন মুখ্যমন্ত্রী
বয়সজনিত কারণে জটিলতা বেড়েছে (Khaleda)
খালেদার কিডনির সমস্যা বহু পুরনো। ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে। সূত্রের খবর, বয়সজনিত কারণে জটিলতা বেড়েছে। কারণ, তাঁর শরীরে আগেই বহু সমস্যা রয়েছে। কিডনির কার্যকারিতা কমে গিয়েছে খালেদার। ফলে টানা চার দিন তাঁর ডায়ালিসিস করাতে হয়েছে। ২০০৮ সাল থেকে খালেদার জ্যেষ্ঠপুত্র তথা বিএনপি-র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রয়েছেন। শনিবার সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি জানান, মাকে দেখার ইচ্ছা থাকলেও এই মুহূর্তে ‘কিছু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে’ তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না।



