Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মনোনয়ন জমা করলেন রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা একই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী(KK Nomination)। সকাল সকাল নিজ বাড়িতে পুজো দিয়ে দিন শুরু করেন তিনি। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল কৃষ্ণ কল্যাণীর (KK Nomination)
মনোনয়ন দাখিল করতে যাওয়ার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষ তাঁকে আশীর্বাদ ও সমর্থন জানান। মানুষের সেই ভালোবাসাকে সঙ্গী করেই তিনি রায়গঞ্জ মহকুমা শাসকের দফতরে পৌঁছে নির্দিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
আরও পড়ুন: Deportation Manual: অবৈধ অভিবাসী রুখতে পদক্ষেপ: ডিপোর্টেশন ম্যানুয়াল ২০২৬ প্রকাশিত
জয় নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী (KK Nomination)
মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানান, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আত্মবিশ্বাসী। গত কয়েক বছরে যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের কাজ করেছেন, তার ভিত্তিতেই মানুষ এবার তাঁকে জয়ী করবে বলে তাঁর বিশ্বাস।



