Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘কলকাতা আছে কলকাতাতে’, গানের (KKR 2026) সঙ্গে যে আবেগ মিশে রয়েছে সেই আবেগ দেখা যায় শহরের ময়দান জুড়ে। ক্রিকেট হোক বা ফুটবল সমর্থকরা তাঁদের প্রিয় দলকে সমর্থন করতে কোনও কার্পণ্য করেন না। এবার সেই সমর্থকদের জন্য বড় চমক নিয়ে এল কলকাতা নাইট রাইডার্স।
নতুন রূপে রাসবিহারী অ্যাভিনিউ (KKR 2026)
দক্ষিণ কলকাতার ব্যস্ত রাস্তা রাসবিহারী অ্যাভিনিউ (KKR 2026) সেজে উঠল নতুন রূপে। শহরের মধ্যগগনে ফুটে উঠল কলকাতা নাইট রাইডার্সের (KKR) এক বিরাট ম্যুরাল। স্বভাবিকভাবেই ইতিমধ্যেই নজর কেড়েছে পথচলতি মানুষ থেকে ক্রিকেটপ্রেমীদের।
“প্রথম ভালোবাসা KKR” (KKR 2026)
এই ম্যুরালটি কেবলমাত্র একটি শিল্পকর্ম নয়, বরং শহর ও দলের আবেগঘন সম্পর্কের এক জীবন্ত প্রতিফলন। “প্রথম ভালোবাসা KKR” ভাবনাকে কেন্দ্র করে তৈরি এই চিত্রকর্মে ধরা পড়েছে সমর্থকদের গভীর অনুভূতি। কলকাতার মানুষের কাছে KKR শুধু একটি দল নয়, বরং আবেগ, গর্ব এবং পরিচয়ের অংশ। সেই বার্তাই তুলে ধরা হয়েছে এই উদ্যোগে।
আরও পড়ুন: Kolkata Metro Service: ফের মেট্রো বিভ্রাট, এমজি রোডে আত্মহত্যার চেষ্টা!
ম্যুরালটিতে ব্যবহার করা হয়েছে দলের সিগনেচার রঙ বেগুনি ও সোনালি, যা এক নজরেই চোখে পড়ে। এর সঙ্গে রয়েছে খেলোয়াড়দের স্টাইলাইজড ছবি এবং দলের পরিচিত স্লোগান “করবো, লড়বো, জিতবো”-যা লড়াইয়ের মানসিকতা ও জয়ের ইচ্ছাকে প্রতিফলিত করে। শিল্পের আধুনিক ধারা ও বাঙালিয়ানা মিলিয়ে এই ম্যুরাল যেন শহরের স্পন্দনকে আরও উজ্জ্বল করে তুলেছে। এই উদ্যোগের মাধ্যমে KKR আবারও প্রমাণ করল, তারা শুধু মাঠেই নয়, শহরের হৃদয়েও নিজেদের জায়গা আরও পোক্ত করে তুলতে চায়।


